সংবাদ

মোল্লাবাজার সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করুন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

মোল্লাবাজার সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করুন

রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের চার উপজেলার মানুষের যোগাযোগ সহজ করতে ধলেশ্বরীর শাখা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে মোল্লাবাজার সেতু। ২০১৮ সালের জুলাইয়ে শুরু হওয়া ২৫২ মিটার দীর্ঘ সেতুটির কাজ ২০২০ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে মেয়াদ বাড়িয়ে ২০২২ সাল করা হয়। সেতুটি আজও চালু করা যায়নি। প্রায় নয় বছর ধরে চলা এই নির্মাণকাজের ধীরগতি উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল প্রায় ৩৩ কোটি ২৭ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। অবশিষ্ট কাজের জন্য নতুন করে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবু নির্মাণকাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময় জানাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে কাজের অগ্রগতি ৮০ শতাংশের কিছু বেশি। মাঝের স্প্যানে ঢালাই, সংযোগ সড়কসহ বেশ কিছু কাজ এখনো বাকি।

সেতুটি চালু হলে সিরাজদীখান, টঙ্গিবাড়ী, লৌহজং ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে। কমবে সময় ও যাতায়াতের ভোগান্তি। দীর্ঘসূত্রতার কারণে স্থানীয় মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার পরিবর্তন হয়েছে একাধিকবার। কিন্তু প্রকল্পের ভাগ্য বদলায়নি।

মোল্লাবাজার সেতুর বাকি কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কাজ শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। জনগণের টাকায় নির্মিত অবকাঠামো বছরের পর বছর ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোল্লাবাজার সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করুন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের চার উপজেলার মানুষের যোগাযোগ সহজ করতে ধলেশ্বরীর শাখা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে মোল্লাবাজার সেতু। ২০১৮ সালের জুলাইয়ে শুরু হওয়া ২৫২ মিটার দীর্ঘ সেতুটির কাজ ২০২০ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে মেয়াদ বাড়িয়ে ২০২২ সাল করা হয়। সেতুটি আজও চালু করা যায়নি। প্রায় নয় বছর ধরে চলা এই নির্মাণকাজের ধীরগতি উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল প্রায় ৩৩ কোটি ২৭ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। অবশিষ্ট কাজের জন্য নতুন করে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবু নির্মাণকাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময় জানাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে কাজের অগ্রগতি ৮০ শতাংশের কিছু বেশি। মাঝের স্প্যানে ঢালাই, সংযোগ সড়কসহ বেশ কিছু কাজ এখনো বাকি।

সেতুটি চালু হলে সিরাজদীখান, টঙ্গিবাড়ী, লৌহজং ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে। কমবে সময় ও যাতায়াতের ভোগান্তি। দীর্ঘসূত্রতার কারণে স্থানীয় মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার পরিবর্তন হয়েছে একাধিকবার। কিন্তু প্রকল্পের ভাগ্য বদলায়নি।

মোল্লাবাজার সেতুর বাকি কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কাজ শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। জনগণের টাকায় নির্মিত অবকাঠামো বছরের পর বছর ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত