রাজধানীতে জমি বা প্লট কিনতে গিয়ে অনেক ক্রেতাকে পড়তে হচ্ছে নানা হয়রানি ও বাড়তি ব্যয়ের মুখে। বেসরকারি আবাসন খাতের অনিয়ম, দুর্নীতি ও জবাবদিহির অভাবের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণায়।
গবেষণায় দেখা গেছে, ঢাকার কোনো কোনো আবাসন প্রকল্পে প্লটের বিজ্ঞাপিত দামের বাইরে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হয়। উন্নয়ন ফি, ইউটিলিটি সংযোগ, রাস্তাঘাট নির্মাণসহ নানা খাতে এই অর্থ নেওয়া হয়। চুক্তির পরও বাড়তি টাকা দাবি, প্লট বুঝিয়ে দিতে বিলম্ব এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ধরনের অনিয়মের পেছনে শুধু অসাধু ব্যবসায়ীরা দায়ী নন। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা, প্রশাসনের একাংশের যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাবও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রম ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যে প্রতিষ্ঠানের কাজ আবাসন খাতে শৃঙ্খলা নিশ্চিত করা, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অনিয়মে সহযোগিতার অভিযোগ উঠলে আস্থার সংকট তৈরি হওয়া স্বাভাবিক।
আবাসন খাতের সঙ্গে মানুষের সঞ্চয়, নিরাপত্তা ও ভবিষ্যৎ জড়িত। তাই এ খাতকে অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকতে দেওয়া যায় না। রাজউকসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। সব ধরনের অনুমোদন, ফি ও অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। জমি ও প্লটের লেনদেন ব্যাংকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। অভিযোগ নিষ্পত্তির স্বাধীন ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন