সংবাদ
সংবাদ

কন্যাশিশুর শৈশব রক্ষায় বাল্যবিবাহ বন্ধ করতে হবে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

কন্যাশিশুর শৈশব রক্ষায় বাল্যবিবাহ বন্ধ করতে হবে

বাল্যবিবাহ একটি মেয়ের শৈশব, শিক্ষা ও স্বপ্ন কেড়ে নেয়। অল্প বয়সে সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে তার স্বাভাবিক বেড়ে ওঠার পথ বন্ধ করা হয়। এর প্রভাব শুধু একটি মেয়ের জীবনে পড়ে না, ক্ষতিগ্রস্ত হয় পরিবার ও সমাজও। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে বাল্যবিবাহের এই চিত্র এখনো উদ্বেগজনক।

ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ বলছে, দেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৪৭ দশমিক ২ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। ২০১৯ সালে এই হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ছয় বছরে কমেছে মাত্র ৪ শতাংশ। এই ধীর অগ্রগতি কোনোভাবেই সন্তোষজনক নয়। বাল্যবিবাহের উচ্চ হারের দিক থেকে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে রয়েছে।

বাল্যবিবাহের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। অল্প বয়সে গর্ভধারণের ফলে তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। অনেক ক্ষেত্রে তারা নির্যাতন ও শোষণের শিকার হয়। নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়।

দেশে বাল্যবিবাহ প্রতিরোধে আইন আছে। শাস্তির বিধান আছে। অভিযোগ জানানোর জন্য হটলাইনও রয়েছে। এসব উদ্যোগের পরও পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। দরিদ্রতা, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাহীনতা এবং মেয়েদের শিক্ষার সুযোগের অভাবও বাল্যবিবাহ বাড়ায়।

বাল্যবিবাহ বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। জন্মনিবন্ধন বাধ্যতামূলক ও নির্ভুল করতে হবে, যাতে বয়স গোপন করে বিয়ে দেওয়ার সুযোগ না থাকে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সামাজিক ও আর্থিক সহায়তা দিতে হবে।

কন্যাশিশুর নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাল্যবিবাহ বন্ধে প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ। প্রতিটি মেয়ের অধিকার আছে নিজের স্বপ্ন পূরণের। সেই অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া যায় না।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কন্যাশিশুর শৈশব রক্ষায় বাল্যবিবাহ বন্ধ করতে হবে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত