কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে প্যারাবন থেকে পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে ফেলা হয়েছে। মৎস্য ঘের তৈরির জন্য একটি চক্র এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্যারাবনটি দীর্ঘদিন ধরে উপকূলের প্রাকৃতিক নিরাপত্তাবেষ্টনী হিসেবে কাজ করছে। বন ধ্বংস হলে শুধু গাছের ক্ষতি হবে না, ঝুঁকিতে পড়বে মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ। বাড়বে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি।
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত থেকে মানুষকে রক্ষা করে ম্যানগ্রোভ বন বা প্যারাবন। প্রাকৃতিক এই সুরক্ষাবেষ্টনী ঝড়ের গতি কমায়, ভাঙন ঠেকায় এবং জীববৈচিত্র্য রক্ষা করে। ব্যক্তিস্বার্থে সেই প্যারাবনই নির্বিচারে কেটে ফেলা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় এড়ানোর চেষ্টা করছেন। সমিতির জমির সীমানা নিয়ে বিরোধের কথা বলা হচ্ছে। জমির মালিকানা বা বরাদ্দ কোনোভাবেই সংরক্ষিত প্যারাবনের গাছ কাটার বৈধতা দিতে পারে না। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের চিহ্নিত করা জরুরি।
প্রশাসন বলছে তদন্ত করা হবে। আমরা বলতে চাই, শুধু তদন্তের আশ্বাসে এমন ধ্বংসযজ্ঞ বন্ধ হবে না। অবিলম্বে গাছ কাটা বন্ধ করতে হবে। বন বিভাগের সহায়তায় ক্ষয়ক্ষতি নিরূপণ, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কাটা জায়গায় নতুন করে গাছ লাগানোর উদ্যোগও নিতে হবে।
উপকূলের বন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়। বন প্রকৃতি ও মানুষের সম্মিলিত সুরক্ষার ঢাল। মৎস্য ঘেরের ব্যক্তিগত লাভের জন্য সেই ঢাল ধ্বংস করার অধিকার কারও নেই। উপকূল রক্ষায় প্যারাবন সংরক্ষণে প্রশাসনকে কঠোর হতে হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন