সংবাদ
সংবাদ

বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম প্রসঙ্গে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম প্রসঙ্গে

বিদেশে কাজ করতে গিয়ে বাংলাদেশের কর্মীদের বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। অনেককে জমিজমা বিক্রি করতে হয়, ঋণ নিতে হয়। দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানোর ঘটনাও কম নয়। বিদেশে কাজ করে যে আয় করার কথা, তার বড় অংশই চলে যায় অভিবাসন খরচ মেটাতে। এই বাস্তবতায় সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বৃহস্পতিবার প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানো শুরু হয়েছে। এর আগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিয়মের অভিযোগে এই বাজার বন্ধ হয়ে যায়। ফলে নতুন উদ্যোগটি শুধু কর্মসংস্থানের সুযোগ নয়, অতীতের ভুল থেকে বেরিয়ে আসারও একটি পরীক্ষা।

জানা গেছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে আরও ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা এসেছে। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব হবে পুরো নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা। কোনো দালাল বা অসাধু চক্র যাতে কর্মীদের কাছ থেকে টাকা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। বিদেশে যাওয়ার পরও তাদের বেতন, কাজের পরিবেশ ও অধিকার রক্ষায় নজরদারি প্রয়োজন।

শূন্য অভিবাসন ব্যয় যেন কেবল কয়েক শ কর্মীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। অন্য দেশেও এই ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। দক্ষ কর্মী পাঠাতে পারলে দেশের সুনাম বাড়বে, আয়ও বাড়বে।

অভিবাসন শুধু কর্মী পাঠানোর বিষয় নয়, এটি মানুষের জীবন ও পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি কর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম প্রসঙ্গে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত