নারীর নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হচ্ছে তার নিজের ঘরেই। যে পরিবার হওয়ার কথা নিরাপদ আশ্রয়, সেখানেই স্বামী, সঙ্গী কিংবা স্বজনের হাতে প্রাণ দিতে হচ্ছে অনেক নারীকে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন এই নির্মম বাস্তবতাই সামনে এনেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও মেয়েশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছে।
বিশ্বে প্রতি তিন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। ভুক্তভোগীদের মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেন। ভয়, সামাজিক চাপ, আর্থিক নির্ভরতা এবং বিচার না পাওয়ার আশঙ্কায় অনেকে পুলিশের কাছে যান না। অনেক নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললে আশ্রয়, সন্তান ও জীবিকার নিরাপত্তা হারানোর ঝুঁকিতে পড়েন। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
বিচারহীনতা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে। পুলিশের কাছে নথিভুক্ত মামলার ৬৩ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রেই অপরাধীদের শেষ পর্যন্ত সাজা হয় না। অভিযোগ করেও অধিকাংশ ক্ষেত্রে বিচার পান না ভুক্তভোগীরা। এমন বাস্তবতায় নারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থার ওপর আস্থা হারাবেন, সেটাই স্বাভাবিক।
বাংলাদেশেও নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য হত্যা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইন থাকলেই চলবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। অভিযোগ গ্রহণে হয়রানি বন্ধ করতে হবে। ভুক্তভোগীর নিরাপত্তা, আইনি সহায়তা ও আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।
নারীর প্রতি সহিংসতাকে পারিবারিক বিষয় বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। নীরবতা নয়, অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ এবং দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এই সহিংসতা কমাতে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন