বাগেরহাটের মোংলা ইপিজেডের সামনের সড়কে থ্রি-হুইলার (মাহিন্দ্র) ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে কাকলি বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলা ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।
নিহত কাকলি বেগম মোংলা পৌর শহরের শাহাজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটে মো. শাহিনের স্ত্রী। তাদের মূল বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে। নিহত কাকলি এবং তার স্বামী দুজনই মোংলা ইপিজেডের পোশাকশ্রমিক। কাকলি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোংলা ইপিজেড ছুটি শেষে শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্র মোংলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রটি উল্টে গিয়ে যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে রক্তাক্ত অবস্থায় কাকলি বেগমকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা-ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম জানান, কাকলি বেগম মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে অপারেটর পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও কয়েকজন নারী শ্রমিক আহত হয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
/

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন