শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।
শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১৪টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন