সংবাদ

ঋণের বদলে জলবায়ু অর্থায়নে অনুদানের দাবি পরিবেশবাদীদের

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

ঋণের বদলে জলবায়ু অর্থায়নে অনুদানের দাবি পরিবেশবাদীদের
বিশ্বব্যাংক ও আইএমএফের নীতির প্রতিবাদে মোংলার মিঠেখালি বাজারে পরিবেশবাদীদের মানববন্ধন। ছবি : সংবাদ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের ফাঁদে না ফেলার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। শুক্রবার (১৬ অক্টোবর) বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালি বাজারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।

‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ইউজেএস ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে প্রচুর মুনাফা অর্জন করছে। কিন্তু সেই দূষণের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙন ও ফসলহানির মতো প্রাকৃতিক দুর্যোগের মূল বোঝা বইতে হচ্ছে দরিদ্র কৃষক, শ্রমজীবী মানুষ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। জলবায়ু সংকটের জন্য দায়ী না হয়েও অনুদানের পরিবর্তে ক্ষতিপূরণ হিসেবে ঋণ দেওয়াকে তারা ‘অন্যায়’ ও ‘ঋণের ফাঁদ’ বলে অভিহিত করেন।

পরিবেশবাদীরা অনতিবিলম্বে সবুজ জ্বালানিতে রূপান্তর, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং এ প্রক্রিয়ায় জনগণের মালিকানা নিশ্চিত করার জন্য বৈশ্বিক সুশীল সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

‘ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম, শ্রমিক নেতা নাজমুল হক, কৃষক নেতা আসাদুজ্জামান টিটো, ধরা নেতা মোল্লা আল মামুন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান প্রমুখ।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঋণের বদলে জলবায়ু অর্থায়নে অনুদানের দাবি পরিবেশবাদীদের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের ফাঁদে না ফেলার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। শুক্রবার (১৬ অক্টোবর) বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালি বাজারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।

‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ইউজেএস ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে প্রচুর মুনাফা অর্জন করছে। কিন্তু সেই দূষণের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙন ও ফসলহানির মতো প্রাকৃতিক দুর্যোগের মূল বোঝা বইতে হচ্ছে দরিদ্র কৃষক, শ্রমজীবী মানুষ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। জলবায়ু সংকটের জন্য দায়ী না হয়েও অনুদানের পরিবর্তে ক্ষতিপূরণ হিসেবে ঋণ দেওয়াকে তারা ‘অন্যায়’ ও ‘ঋণের ফাঁদ’ বলে অভিহিত করেন।

পরিবেশবাদীরা অনতিবিলম্বে সবুজ জ্বালানিতে রূপান্তর, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং এ প্রক্রিয়ায় জনগণের মালিকানা নিশ্চিত করার জন্য বৈশ্বিক সুশীল সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

‘ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম, শ্রমিক নেতা নাজমুল হক, কৃষক নেতা আসাদুজ্জামান টিটো, ধরা নেতা মোল্লা আল মামুন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান প্রমুখ।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত