সংবাদ

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক
ছবি : সংবাদ

যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামের এক ভ্যানচালককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কের ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের আসনের ওপরের প্লাস্টিকের ছাদের (ছাউনি) ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোরের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামের এক ভ্যানচালককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কের ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের আসনের ওপরের প্লাস্টিকের ছাদের (ছাউনি) ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোরের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত