সংবাদ

আজিমপুর কোয়ার্টারের নোংরা পরিবেশ দেখে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

আজিমপুর কোয়ার্টারের নোংরা পরিবেশ দেখে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ
ছবি : সংগৃহীত

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আজিমপুর সরকারি আবাসন এলাকা আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টার এলাকার ভেতরের রাস্তা, চলাচলের পথ ও সার্বিক চারপাশ ঘুরে দেখেন। আবাসন এলাকার অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান তিনি। রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার চরম ঘাটতি থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আগামী ১৪ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার আলটিমেটাম দেন।

পরিদর্শনের সময় কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার পরিবেশগত সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তারা নিরাপত্তা জোরদার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে অধিবাসীদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে থাকা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজিমপুর কোয়ার্টারের নোংরা পরিবেশ দেখে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আজিমপুর সরকারি আবাসন এলাকা আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টার এলাকার ভেতরের রাস্তা, চলাচলের পথ ও সার্বিক চারপাশ ঘুরে দেখেন। আবাসন এলাকার অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান তিনি। রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার চরম ঘাটতি থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আগামী ১৪ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার আলটিমেটাম দেন।

পরিদর্শনের সময় কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার পরিবেশগত সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তারা নিরাপত্তা জোরদার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে অধিবাসীদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে থাকা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত