সংবাদ

নিজের পুরোনো কলেজে হঠাৎ হাজির প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

নিজের পুরোনো কলেজে হঠাৎ হাজির প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও মুক্ত আলোচনায় অংশ নিয়ে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, কেবল সরকারের একক প্রচেষ্টায় একটি দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করা সম্ভব নয়। এজন্য সাধারণ নাগরিক ও বিশেষ করে তরুণদের সর্বাত্মক উদ্যোগ প্রয়োজন। নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সমাজের অন্যদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "তোমরা ঐক্যবদ্ধ হয়ে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। সেটি কি কোনো একক রাজনৈতিক দলের মাধ্যমে হয়েছিল? সবাই মিলে একসঙ্গে তা অর্জন করেছিলে।" তিনি জোর দিয়ে বলেন, তরুণ সমাজ চাইলে বড় রূপান্তর ঘটাতে পারে তা ইতোমধ্যেই প্রমাণিত। তবে শুধু আন্দোলনের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না, দেশ পুনর্গঠন ও আধুনিক বাংলাদেশ গড়ার দায়িত্বও তরুণদের নিতে হবে।

রাজধানীর বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত দূষণের ফলে শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান চালানো জরুরি।

বক্তব্যের সমাপ্তিতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তোমরাই এ দেশের ভবিষ্যৎ। আমার দুটি অনুরোধ– দেশকে পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। কারণ এ দেশ তোমাদের, এর সুরক্ষার দায়িত্বও তোমাদেরই।"

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিজের পুরোনো কলেজে হঠাৎ হাজির প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত