সংবাদ

বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, পরোয়ানা জারি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম

বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, পরোয়ানা জারি
ছবি : সংগৃহীত

ভারতের আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। তার ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘বিজেপি আইটি সেল পার্ট-২’ শিরোনামের একটি ভিডিওকে কেন্দ্র করে ওই মামলাটি দায়ের করা হয়েছিল।

শনিবার (১৭ অক্টোবর) দিল্লির দক্ষিণ-পূর্ব অঞ্চলের বিচারিক ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির আদালত রাহুল জৈন এই পরোয়ানা জারি করেন। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এর আগে জারিকৃত সমন পৌঁছে দিতে গিয়ে রাঠির বাড়ি তালাবদ্ধ পাওয়ার বিষয়টি আদালতকে অবহিত করার পর এই নতুন পদক্ষেপ নেওয়া হয়। মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

অভিযোগকারী বিকাশ সংস্কৃত্যায়নের করা ওই মামলায় দাবি করা হয়, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলের ওই ভিডিওটিতে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা বক্তব্য প্রচার করেছিলেন।

এদিকে শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আদালতে আবেদন করেছিল অভিযোগকারী পক্ষ। শুনানিকালে বাদীর আইনজীবী সমক্ষ শর্মা আদালতকে জানান, বর্তমানে জার্মানিতে বসবাসকারী রাঠি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ এবং বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন।

আইনজীবীর এমন বক্তব্যের প্রেক্ষিতে আদালত শুনানির তারিখ এগিয়ে এনে গত ১২ অক্টোবর হরিয়ানার গুরুগ্রামে রাঠির ঠিকানায় সমন জারির নির্দেশ দেন। তবে নির্দিষ্ট ঠিকানায় সমন পৌঁছে দেওয়া সম্ভব না হওয়ায় শনিবার নতুন করে এই জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। তবে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় আসা বাকি রয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, পরোয়ানা জারি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত