রংপুরের শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমনকে’ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর উত্তম এলাকায় অবস্থিত এসআরবি-১৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে মেরিল সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যাচেষ্টা ও মারামারির ৮টি, চাঁদাবাজির ৪টি, ডাকাতির প্রস্তুতির ৩টি, অস্ত্র আইনে ৬টি, হত্যা ১টি, অপহরণ ১টি, সন্ত্রাসবিরোধী আইনে ১টি, মাদক আইনে ১টি এবং দ্রুত বিচার আইনে ১টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, মেরিল সুমন একজন পেশাদার ও দুর্ধর্ষ অপরাধী। এর আগে ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ২০১৯ সালে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চাইনিজ কুড়ালসহ তিনি পুলিশের খাঁচায় বন্দী হন। ২০২৩ সালে ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ এবং চলতি ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার পরিকল্পনার অভিযোগে তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
এসআরবি-১৩-এর উপ-অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসআরবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন