সংবাদ

হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ফাইল ছবি

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিবুল হাসান নামে এক পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে কয়েকজন সাগরের ঢেউ ও স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।

নিহত তিন পর্যটক হলেন- রোহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও আকাশ বলে জানা গেছে। নিখোঁজ দুজন হলেন নাফিসুল হক নিবিড় (২২) ও মোহাম্মদ হারুন। জীবিত উদ্ধার হওয়া রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পর্যটকেরা বুধবারই কক্সবাজারে এসেছিলেন। তাদের বাড়ি ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়িতে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিবুল হাসান নামে এক পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে কয়েকজন সাগরের ঢেউ ও স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।

নিহত তিন পর্যটক হলেন- রোহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও আকাশ বলে জানা গেছে। নিখোঁজ দুজন হলেন নাফিসুল হক নিবিড় (২২) ও মোহাম্মদ হারুন। জীবিত উদ্ধার হওয়া রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পর্যটকেরা বুধবারই কক্সবাজারে এসেছিলেন। তাদের বাড়ি ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়িতে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত