সংবাদ

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আকাশপথ থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার।

নলিয়ান মাঠে পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন এবং জলপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন। মোংলায় পৌঁছে দুপুরের মধ্যাহ্নবিরতি ও নির্ধারিত সভায় অংশ নেবেন তিনি। এই বৈঠকে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভা শেষে দুপুর পৌনে তিনটার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সোয়া তিনটায় তার প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে। দিনব্যাপী সরকারি ব্যস্ততা শেষে বিকেল চারটায় মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল পাঁচটায় রাজধানীতে এসে পৌঁছাবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি সফর হওয়ায় রাজনৈতিক কোনো জনসভা বা দলীয় নেতাকর্মীদের সমাগমের কর্মসূচি রাখা হয়নি। সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও পিজিআরের সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আকাশপথ থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার।

নলিয়ান মাঠে পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন এবং জলপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন। মোংলায় পৌঁছে দুপুরের মধ্যাহ্নবিরতি ও নির্ধারিত সভায় অংশ নেবেন তিনি। এই বৈঠকে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভা শেষে দুপুর পৌনে তিনটার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সোয়া তিনটায় তার প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে। দিনব্যাপী সরকারি ব্যস্ততা শেষে বিকেল চারটায় মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল পাঁচটায় রাজধানীতে এসে পৌঁছাবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি সফর হওয়ায় রাজনৈতিক কোনো জনসভা বা দলীয় নেতাকর্মীদের সমাগমের কর্মসূচি রাখা হয়নি। সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও পিজিআরের সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত