সংবাদ

গাজীপুরে স্বামী-স্ত্রী, দুই সন্তান দগ্ধ, হাসপাতালে ভর্তি

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

গাজীপুরে স্বামী-স্ত্রী, দুই সন্তান দগ্ধ, হাসপাতালে ভর্তি
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় একটি আধাপাকা বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এক মুদি দোকান ব্যবসায়ী, তার স্ত্রী ও দুই শিশুসন্তান।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

দগ্ধরা হলেন- মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাহেন প্রধান (৬)।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টা ২০ মিনিটের মধ্যে পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকার মিয়াজ উদ্দিন প্রধানের বাড়িতে আগুন লাগে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টা ৩১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজ উদ্দিন প্রধানের মালিকানাধীন প্রায় ১ হাজার ১৫০ বর্গফুটের পাঁচ কক্ষবিশিষ্ট আধাপাকা বসতঘরটিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিটকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগুনে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেনের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশও সহযোগিতা করে।

তবে ফায়ার সার্ভিসের প্রতিবেদনে হতাহত না থাকার কথা উল্লেখ থাকলেও পুলিশের প্রাথমিক তথ্যে স্থানীয়দের বরাতে ৪ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কথা বলা হয়েছিল। পরবর্তী তথ্যে দগ্ধ চারজনের পরিচয় পাওয়া গেছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে স্বামী-স্ত্রী, দুই সন্তান দগ্ধ, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত