গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সংবাদপত্র ও বিভিন্ন সাময়িকীর জন্য নতুন সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের হার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
পরিপত্রে উল্লেখ করা হয়, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নম্বর ২১.১০(৬) এবং অর্থ বিভাগের গত ৮ ফেব্রুয়ারি ও ৯ আগস্টের সম্মতিপত্রের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
দৈনিক পত্রিকার ক্ষেত্রে প্রচারসংখ্যা ও প্রকাশনার স্থানের ওপর ভিত্তি করে প্রতি কলাম ইঞ্চির হার নির্ধারণ করা হয়েছে
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত :
৬,০০০ থেকে ৭,০০০ প্রচার সংখ্যা : ৪৫০ টাকা
৭,০০১ থেকে ৩০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৭ টাকা হারে বৃদ্ধি পাবে
৩০,০০১ থেকে ৫০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে
৫০,০০১ থেকে ৯০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে
৯০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১,১০০ টাকা পর্যন্ত হবে
অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত :
৪,০০০ থেকে ৫,০০০ প্রচার সংখ্যা : ৪২০ টাকা
৫,০০১ থেকে ৩০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে
৩০,০০১ থেকে ৫০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পাবে
৫০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৪ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৮৫০ টাকা পর্যন্ত হবে
জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত :
৩,০০০ থেকে ৪,০০০ প্রচার সংখ্যা : ৪০০ টাকা
৪,০০১ থেকে ৩০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে
৩০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত হবে
অর্ধ-সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকার জন্য আলাদা বিজ্ঞাপন রেট পুনর্নির্ধারণ করা হয়েছে
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত :
৩,০০০ থেকে ৪,০০০ প্রচার সংখ্যা : ২৫০ টাকা
৪,০০১ থেকে ১০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে
১০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪৫০ টাকা হবে
অন্যান্য বিভাগীয় ও জেলা শহর থেকে প্রকাশিত :
২,০০০ থেকে ৩,০০০ প্রচার সংখ্যা : ২৫০ টাকা
৩,০০১ থেকে ১০,০০০ প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৬ টাকা হারে বৃদ্ধি পাবে
১০,০০১ ও তদূর্ধ্ব প্রচার সংখ্যা : প্রতি হাজারে ৫ টাকা হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪০০ টাকা হবে
প্রথম ও শেষ পাতা : সাধারণ ভেতরের পাতার রেটের তুলনায় প্রথম পাতায় ৮০ শতাংশ এবং শেষ পাতায় ৪০ শতাংশ অতিরিক্ত রেট যুক্ত হবে
বিশেষ ক্রোড়পত্র ও রঙিন বিজ্ঞাপন : বিশেষ দিবসে প্রকাশিত ক্রোড়পত্রে রঙিন বিজ্ঞাপনের জন্য প্রতি রঙের বিপরীতে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত চার্জ যুক্ত হবে
পরিপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত এই বিজ্ঞাপন হার শুধুমাত্র সরকার এবং সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র ও সাময়িকীর জন্য কার্যকর হবে
উপসচিব মো. সোলেমান আলী স্বাক্ষরিত এই পরিপত্রের অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিএজি এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রশাসনিক ও হিসাব দপ্তরে পাঠানো হয়েছে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন