একসময় মডেলিং ও নাটকে নিয়মিত অভিনয়েই কেটেছে তার ব্যস্ত সময়। ক্ষুরধার অভিনয় আর গ্ল্যামার দিয়ে অতি অল্প সময়েই দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ অভিনয়জীবনে ব্যক্তিগত ট্র্যাজেডি, সামাজিক সমালোচনা ও অনলাইন নিপীড়নের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
শোবিজের পরিচিত গণ্ডির বাইরে এবার করপোরেট জগতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন প্রভা। অভিনয়কে আর প্রধান পেশা হিসেবে না রেখে, নিজেকে যুক্ত করেছেন এক নতুন করপোরেট পরিচয়ে।
সম্প্রতি নিজের নতুন কর্মজীবন প্রসঙ্গে প্রভা জানান, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ‘পরিচালক’ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে এটিই তার জীবনের মূল ব্যস্ততা ও অগ্রাধিকার। ফলে অভিনয়কে এখন আর জীবিকার প্রধান মাধ্যম নয়, বরং পছন্দের দ্বিতীয় স্থান বা ভালোবাসার জায়গা হিসেবে বিবেচনা করছেন তিনি। চিত্রনাট্য, ভিন্নধর্মী চরিত্র এবং উপযুক্ত সম্মানীর ব্যাঘাৎ না ঘটলেই কেবল কাজের ক্ষেত্রে সম্মতি জানাচ্ছেন। নিয়মিত নাটকে ফেরার ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই তার।
তবে অভিনয় থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেননি এই তারকা। ইতোমধ্যেই দুটি সরকারি অনুদানের চলচ্চিত্রে কাজ শেষ করার পথে রয়েছেন তিনি। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। গল্প ও চরিত্র মনের মতো হওয়ায় ছবি দুটিতে কাজ করার সিদ্ধান্ত নেন বলে জানান অভিনেত্রী। চলতি বছরের মধ্যেই বাকি থাকা কিছু অংশের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।
সিনেমার বাইরে ওটিটি ও ছোট পর্দায়ও বেছে বেছে কাজ করছেন প্রভা। সম্প্রতি অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘লুক অ্যা লাইক’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। এ ছাড়া আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ এবং এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’ নাটকে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। তবে বিয়ের পরপরই সাবেক প্রেমিকের ছড়িয়ে দেওয়া স্পর্শকাতর ঘটনার জেরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে মারাত্মক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখোমুখি হন তিনি। ২০১১ সালে অপূর্বর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও ২০১৪ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।
সামাজিক অন্যায্য সমালোচনা ও সাইবার বুলিং সামলে বারবার বিরতির পর অভিনয়ে ফিরলেও ২০২৩ সালে সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আলোচনার জন্ম দেন তিনি। অতীতের সব প্রতিকূলতা আর ট্রলকে পেছনে ফেলে বর্তমানে নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন যাপন করছেন সাদিয়া জাহান প্রভা। করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালনের পাশাপাশি স্বাধীনভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন