সংবাদ

আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ও সার্কুলার লেটার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সরকারি ছুটির কারণে ওই দিন দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর থাকবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই ছুটি অনুমোদিত হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ও সার্কুলার লেটার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সরকারি ছুটির কারণে ওই দিন দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর থাকবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই ছুটি অনুমোদিত হয়েছে।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত