সংবাদ

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে রুহুল কুদ্দুস দুলুর হুঙ্কার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে রুহুল কুদ্দুস দুলুর হুঙ্কার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, "আপনি (শেখ হাসিনা) আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।"

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ‘বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে হুইপ দুলু দেশের দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, "দীর্ঘ প্রায় ২০ বছরের লড়াই-সংগ্রাম শেষে গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। ফলে এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ভঙ্গুর অর্থনীতির এই দেশে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।"

নবগঠিত সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করা বিরোধী দলগুলোর প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের এই হুইপ বিগত শাসনামলের কঠোর সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, "বিগত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা অনুপস্থিত ছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।"

পরবর্তীকালে দেশের অর্থনৈতিক বিপর্যয় ও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু বলেন, "বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং ইমাম ও ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।"

দেশের গণতান্ত্রিক ধারা সচল রাখতে এবং যেকোনো ষড়যন্ত নস্যাৎ করতে বিরোধী দলগুলোর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে দুলু বলেন, "অর্জিত গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

তিনি আরও যোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো প্রকার সুযোগ না দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

উক্ত আলোচনা সভায় রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা কামাল মজুমদার এবং সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে রুহুল কুদ্দুস দুলুর হুঙ্কার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত