সংবাদ

মার্কেটিংয়ের মাস্টারক্লাস ‘মার্কেট ম্যাভেরিক’ চালু করছে ক্যাপিটেক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

মার্কেটিংয়ের মাস্টারক্লাস ‘মার্কেট ম্যাভেরিক’ চালু করছে ক্যাপিটেক
বিজনেস ও মার্কেটিংয়ের সাফল্যের গল্প নিয়ে আসছে ‘মার্কেট ম্যাভেরিক’

ব্যবসা ও মার্কেটিং জগতের সফলতার নেপথ্যের গল্প নিয়ে আসছে নতুন পডকাস্ট ‘মার্কেট ম্যাভেরিক’। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পডকাস্টটি ঘোষণা করেছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’।

দেশের বিজনেস কমিউনিটির জন্য এক ধরনের ‘মাস্টারক্লাস’ হিসেবে সাজানো হয়েছে এই পডকাস্ট। এতে শীর্ষ মার্কেটাররা কীভাবে নতুন ভাবনা-চিন্তা করেন, আইকনিক ক্যাম্পেইনগুলোর পেছনের গল্প এবং বর্তমান বাজারের চিত্র উঠে আসবে।

‘মার্কেট ম্যাভেরিক’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ‘হাভাস ক্রিয়েটিভ লিমিটেড’। এছাড়া অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘মুভরিল’, ‘আইস্ক্রিন’, ‘চ্যানেল আই অনলাইন’ এবং ‘দ্য ডেইলি স্টার’।

হাভাস ক্রিয়েটিভ লিমিটেডের সিইও এবং লেখক কিংকর আহসান এই পডকাস্টটি হোস্ট করবেন। এর প্রথম সিজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—শুভাশিস ভৌমিক, জোহেব আহমেদ, সাবরিন মারুফ তিন্নি, আসিফ ইকবাল, জিশান কিংশুক হক, এ কে এম মাহমুদুল হাসান, মো. সাইমুম হোসেন, ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, এ বি এম জাবেদ সুলতান পিয়াস, গোলাম সুমদানি, মো. তাজদিন হাসান এবং মনির হোসেন।

এই উদ্যোগ প্রসঙ্গে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম. মাহফুজুর রহমান বলেন, ‘আর্থিক প্রবৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময়ের মাধ্যমে পুরো শিল্পকে এগিয়ে নিতে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি, আগামী প্রজন্মের পেশাজীবী ও ব্র্যান্ড নির্মাতাদের জন্য “মার্কেট ম্যাভেরিক” একটি গেম-চেঞ্জার হতে পারে।’

শিগগিরই ‘আইস্ক্রিন’, ‘মার্কেট ম্যাভেরিক’-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পডকাস্টটির এপিসোডগুলো পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনেস উপস্থিত ছিলেন হাভাস ক্রিয়েটিভের সিইও কিংকর আহসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সিওও জিয়া উদ্দিন মাহমুদ, আইস্ক্রিনের হেড অব আইস্ক্রিন মাহবুব রহিম উদয়, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে সুমিত পাল ও মোহাম্মদ নুরুল আমিন আরমান এবং মুভরিলের ডিরেক্টর অব অপারেশন্স সেলিম হোসেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মার্কেটিংয়ের মাস্টারক্লাস ‘মার্কেট ম্যাভেরিক’ চালু করছে ক্যাপিটেক

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত