সংবাদ

ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ


প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ
প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ৪২০টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় কম্বলসহ একটি কার্গো গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের উকিলবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ফারুকের খাবার হোটেলের সামনে এই অভিযান চালানো হয়। বিকেলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে কার্গোটি থেকে ৪২০টি ভারতীয় কম্বল, ছয় চাকার একটি ‘নিউ তামান্না’ কার্গো গাড়ি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও গাড়ির আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব কম্বল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালানবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় কম্বলসহ একটি কার্গো গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের উকিলবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ফারুকের খাবার হোটেলের সামনে এই অভিযান চালানো হয়। বিকেলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে কার্গোটি থেকে ৪২০টি ভারতীয় কম্বল, ছয় চাকার একটি ‘নিউ তামান্না’ কার্গো গাড়ি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও গাড়ির আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব কম্বল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালানবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত