সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘাত, বিজিবি মোতায়েন


জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘাত, বিজিবি মোতায়েন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের প্রেক্ষাপটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ সংলগ্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন মোতায়েনের কথা থাকলেও প্রয়োজন অনুযায়ী প্লাটুনের সংখ্যা বাড়ানো হবে। বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের একাধিক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর মাটির বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কে যানবাহন চলাচল শুরু করতে শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫-১৬টি যানবাহনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘাত, বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের প্রেক্ষাপটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ সংলগ্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন মোতায়েনের কথা থাকলেও প্রয়োজন অনুযায়ী প্লাটুনের সংখ্যা বাড়ানো হবে। বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের একাধিক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর মাটির বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কে যানবাহন চলাচল শুরু করতে শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫-১৬টি যানবাহনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত