সংবাদ

রহস্যেঘেরা রাতে বারে তাহসিফের সঙ্গে কে সেই তরুণী?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

রহস্যেঘেরা রাতে বারে তাহসিফের সঙ্গে কে সেই তরুণী?
সেই রাতের সিসিটিভি ফুটেজে নতুন ক্লু।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন ও চাঞ্চল্যকর মোড় এসেছে। গত ২৭ অক্টোবর রাতে তুরাগ নদে তার মরদেহ উদ্ধারের আগের সময়গুলোতে তার গতিবিধি নিয়ে সিসিটিভি ফুটেজের নতুন তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। 

টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে তাহসিফের সাথে এক তরুণী ও তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ উপস্থিত ছিলেন। ওই তরুণীকে তাহসিফের বান্ধবী হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংগৃহীত সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ প্রবেশ করেন তাহসিফ ও তার ওই বান্ধবী। তারা একটি মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান। এর কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে সেখানে যোগ দেন দীপ।

ফুটেজে আরও দেখা যায়, তাহসিফ ও তার বান্ধবী লিফটের সামনে দাঁড়িয়ে দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরিহিত দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন। সেখানে দীর্ঘ দেড় ঘণ্টা অবস্থানের পর তারা পুনরায় মোটরসাইকেলে করে ওই স্থান ত্যাগ করেন। তদন্তকারীরা জানিয়েছেন, বার থেকে বের হওয়ার পর প্রথমে তাহসিফের বান্ধবীকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ চলে যান টঙ্গীর মাজার বস্তি এলাকার দিকে।

এদিকে, সাবেক এই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।

এর আগে বেলা সোয়া দুইটার দিকে দীপকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নিহত তাহসিফ তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আসামি দীপ তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর কল পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পকেটে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

তথ্যপ্রযুক্তি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীপ স্বীকার করেছেন যে, নিহত তাহসিফ তার সিনিয়র ও বড় ভাই ছিলেন এবং ঘটনার রাতে তাকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন তিনি।

তবে ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে ওই রাতের পুরো ট্রাজেক্টরি ও অন্যান্য সংযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রহস্যেঘেরা রাতে বারে তাহসিফের সঙ্গে কে সেই তরুণী?

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত