সংবাদ

নবদম্পতি নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

নবদম্পতি নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশাচালকদের হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাটখাল গরুর হাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কুলের পরিবারের সদস্য ও স্বজনদের মারধরের পাশাপাশি টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছে কনের পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানিমগঞ্জ এলাকার স্বপ্ন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বৈরাটি ইউনিয়নের মাইজদিয়া গ্রামের জোনাকি আক্তারের বিয়ে হয়। শনিবার দুপুরে বিয়ের বাড়িতে খাওয়া শেষ করে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে উত্তর কাটখাল এলাকার অটোরিকশাচালক দয়াল মিয়া তাদের সঙ্গে থাকা এক স্বজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দয়াল মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন অটোরিকশাচালক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে কনের পরিবারের চারজন গুরুতর আহত হওয়াসহ মোট ১৪ জন আহত হন।

খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা পুলিশের ওপরও চড়াও হন এবং মোহাম্মাদ কাওসার নামের এক পুলিশ সদস্যকে আহত করেন।

বৈরাটি ইউনিয়নের মাইজদিয়া গ্রামের বাচ্চু মিয়া জানান, অটোরিকশাচালক দয়াল মিয়া গরুর হাট এলাকার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন। এই কারণে এলাকায় তিনি প্রভাব খাটান। তার নেতৃত্বেই স্বজনদের ওপর হামলা চালানো হয়েছে এবং হামলাকারীরা টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। আহত ব্যক্তিদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দয়াল মিয়ার স্ত্রী রূপা মনি। তিনি মুঠোফোনে পাল্টা অভিযোগ করে বলেন, মাইজদিয়ার লোকজন বিয়েবাড়ি থেকে ফেরার পথে সাইড দেওয়ার জন্য তার স্বামী অটোরিকশার হর্ন বাজান। এতে ক্ষিপ্ত হয়ে তারা দয়াল মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।

এ বিষয়ে মিঠামইনের কাটখাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল গাফফার জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। একপর্যায়ে দয়াল মিয়া ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মাদ কাওসারকে আহত করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নবদম্পতি নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত