সংবাদ

এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

মো. রাসেল মিয়া, নরসিংদী
মো. রাসেল মিয়া, নরসিংদী
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
ছবি : সংবাদ

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫১৫২ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫১৫১ জন পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। কলেজটিতে সামগ্রিক পাসের হার ৯৯.৯৪ শতাংশ।

কলেজ সূত্রে জানা যায়, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১ হাজার ৫১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে পরীক্ষার চলাকালীন এক শিক্ষার্থী সাতটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় অকৃতকার্য হন। এর ফলে শতভাগ পাসের সাফল্য সামান্যের জন্য হাতছাড়া হয়।

এবছর জিপিএ-৫ পাওয়া ৫৬১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন অংশ নিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, ‘যখন রেজাল্ট প্রকাশ হবে শুনেছি, তখন থেকেই মনে একটা ভয় কাজ করছিল। তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল করব। এ সাফল্যের পেছনে আমাদের শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং ও অক্লান্ত পরিশ্রম রয়েছে।’

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা ও গাইড শিক্ষকের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ আমরা কঠোর পরিশ্রম করেছি। সামান্য অসুস্থতার কারণে এক শিক্ষার্থী অংশ নিতে না পারায় শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি।’

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।’

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষাবোর্ডে নিয়মিত শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করে আসছে। ২০০৮ সালের প্রথম ফলাফলে পাসের হার ছিল ৯৯ শতাংশ এবং ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করে। পরবর্তীতে ২০১০ সালে ঢাকা বোর্ডে চতুর্থ, ২০১১ সালে সপ্তম এবং ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছিল এই শিক্ষাপ্রতিষ্ঠান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত