যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। তবে গতবারের তুলনায় পাসের হার কমে তলানিতে নেমে গেছে নড়াইল জেলা।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার সামগ্রিক এই চিত্র উঠে এসেছে। যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডে এবার সামগ্রিক পাসের হার ৪৪.৯২ শতাংশ। আর বোর্ডে মোট ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, ৫২.৯৪ ভাগ পাসের হার নিয়ে এবারও শীর্ষ অবস্থানে রয়েছে যশোর জেলা। গত বছর এই জেলায় পাসের হার ছিল ৫৮.২৫ শতাংশ।
অন্যদিকে, গত বছর সপ্তম অবস্থানে থাকা নড়াইল জেলা এবার তলানিতে নেমে গেছে। এই জেলায় পাসের হার ৩৬.৭৮ শতাংশ, যা গত বছর ছিল ৪৬.৪৬ শতাংশ।
বোর্ডের অন্যান্য জেলার মধ্যে খুলনার অবস্থান দ্বিতীয় (পাসের হার ৪৬.৬৫%), গত বছর যা ছিল ৫৩.৯৮ শতাংশ। চতুর্থ অবস্থান থেকে এক ধাপ এগিয়ে চুয়াডাঙ্গা জেলা এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছে (পাসের হার ৪৬.১৩%)। গত বছর এই হার ছিল ৫০.৩৫ শতাংশ।
এক ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা (পাসের হার ৪৫.৩৮%), গত বছর যা ছিল ৪৮.৮৫ শতাংশ। তৃতীয় থেকে নেমে সাতক্ষীরা জেলা পঞ্চম অবস্থানে চলে গেছে (পাসের হার ৪৩.৪৫%)। অষ্টম স্থান থেকে দুই ধাপ এগিয়ে ঝিনাইদহ জেলা ষষ্ঠ অবস্থানে রয়েছে (পাসের হার ৪১.৯৮%)।
ষষ্ঠ স্থান থেকে এক ধাপ নিচে নেমে মেহেরপুর জেলা সপ্তম অবস্থানে রয়েছে (পাসের হার ৪০.৭৬%)। নবম স্থান থেকে এক ধাপ এগিয়ে বাগেরহাট জেলা অষ্টম অবস্থানে উঠে এসেছে (পাসের হার ৩৮.৮৬%)। এছাড়া গত বছরের মতো এবারও তলানির ঠিক ওপরে থাকা মাগুরা জেলায় পাসের হার ৩৭.৩৬ শতাংশ।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন