সংবাদ

সাফারি ব্যবহারে মিলবে বেশি ব্যাটারি ব্যাকআপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

সাফারি ব্যবহারে মিলবে বেশি ব্যাটারি ব্যাকআপ
ছবিঃ সংগৃহীত

ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে বিশ্বজুড়ে গুগল ক্রোমের জনপ্রিয়তা এখনো শীর্ষে। তবে ম্যাকবুক ব্যবহারকারীদের সাফারিতে আগ্রহী করতে নতুন প্রচারণা শুরু করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, ক্রোমের পরিবর্তে সাফারি দিয়ে ভিডিও দেখলে একবার চার্জে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা বেশি সময় ব্যবহার করা সম্ভব।

স্ট্যাটকাউন্টারের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ব্রাউজার বাজারের প্রায় ৬৬ দশমিক ৩৬ শতাংশ গুগল ক্রোমের দখলে। সাফারির অংশ ১৮ দশমিক ২৭ শতাংশ। এই ব্যবধান কমাতে অ্যাপলের ‘সুইচ টু সাফারি’ প্রচারণায় মূলত ব্যাটারি সাশ্রয় ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

অ্যাপলের দাবি, সাফারি শুধু তুলনামূলক বেশি ব্যাটারি ব্যাকআপই দেয় না, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও বাড়তি সুবিধা রয়েছে। তবে ব্রাউজারটির ব্যবহার অ্যাপলের নিজস্ব ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ। বিপরীতে প্রায় সব প্রধান অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় ক্রোম।

ব্যাটারি পরীক্ষায় কী পেয়েছে অ্যাপল

অ্যাপল ২০২৬ সালের আগস্টে নিজেদের পরীক্ষার ফল প্রকাশ করে। এতে এম৫ চিপ ও ১৬ গিগাবাইট র‍্যামযুক্ত ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার ব্যবহার করা হয়। ডিভাইসগুলোতে চলছিল ম্যাকওএস ২৭ (গোল্ডেন গেট)। পরীক্ষায় সাফারির ২৭.০ এবং ক্রোমের ১৫১.০.৭৯২২.৭৬ সংস্করণ ব্যবহার করা হয়।

পরীক্ষার সময় ১০৮০পি রেজল্যুশনে ভিডিও চালানো হয়। ম্যাকবুকগুলো ব্যাটারিতে চালু রেখে পর্দার উজ্জ্বলতা সর্বোচ্চ মাত্রার প্রায় অর্ধেক রাখা হয়েছিল। অ্যাপলের হিসাব অনুযায়ী, এই পরিস্থিতিতে ক্রোমের তুলনায় সাফারি ব্যবহারে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেছে।

তবে পরীক্ষাটি অ্যাপলের নিজস্ব হার্ডওয়্যারে চালানো হয়েছে। ফলে নিজেদের ডিভাইসের সঙ্গে সাফারির সমন্বয় আরও কার্যকরভাবে করার সুযোগ প্রতিষ্ঠানটির রয়েছে।

ওয়েবসাইট খোলার গতিতেও এগিয়ে থাকার দাবি

ব্যাটারি সাশ্রয়ের পাশাপাশি ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার বিষয়টিও প্রচারণায় তুলে ধরেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, ক্রোমের তুলনায় সাফারি ব্যবহারকারীর নিয়মিত ভিজিট করা ওয়েবসাইট সর্বোচ্চ ৩৫ শতাংশ দ্রুত খুলতে পারে।

এ দাবি যাচাইয়ে নির্দিষ্ট নেটওয়ার্ক পরিস্থিতি তৈরি করে ১২টি জনপ্রিয় ওয়েবসাইট লোড হতে কত সময় লাগে, তা পরিমাপ করা হয়। এ পরীক্ষায় ব্যাটারি যাচাইয়ের সময় ব্যবহৃত একই ম্যাকবুক, অপারেটিং সিস্টেম ও সাফারির সংস্করণ রাখা হয়েছিল। তবে ক্রোমের ক্ষেত্রে ব্যবহার করা হয় ১৫১.০.৭৯২২.১৩৮ সংস্করণ।

গোপনীয়তা সুরক্ষায় সাফারির সুবিধা

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিকেও সাফারির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্রাউজারটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ট্র্যাকার ব্লক করে। এতে ব্যবহারকারীর ব্রাউজিং অভ্যাসের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত প্রোফাইল তৈরির সুযোগ কমে যায়।

অন্যদিকে, ক্রোমের তথ্য সংগ্রহের ধরন নিয়ে গোপনীয়তা-সংক্রান্ত উদ্বেগ রয়েছে বলে অ্যাপলের প্রচারণায় উল্লেখ করা হয়েছে। গুগলের বিজ্ঞাপন ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রমের সঙ্গে ব্যবহারকারীর তথ্য সংগ্রহের বিষয়টিও জড়িত। ক্রোম ব্যবহারকারীদের ডিভাইসে একটি এআই মডেল নীরবে ইনস্টল করার বিষয়টিও প্রচারণায় তুলে ধরেছে অ্যাপল।

সাফারিতে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ থাকলেও প্রতিষ্ঠানটির দাবি, গোপনীয়তা বিবেচনায় রেখেই এ প্রযুক্তি তৈরি করা হয়েছে। এতে ব্যবহারকারীর তথ্য অ্যাপল কিংবা তৃতীয় পক্ষের কাছে প্রকাশ পায় না।

ক্রোমের জনপ্রিয়তার পেছনে যেসব সুবিধা

অ্যাপলের প্রচারণা সত্ত্বেও ক্রোমের জনপ্রিয়তা ধরে রাখার পেছনে রয়েছে বেশ কিছু ব্যবহারিক সুবিধা। দ্রুতগতির ব্রাউজার হিসেবে পরিচিতির পাশাপাশি বিভিন্ন অপারেটিং সিস্টেমে সহজলভ্য হওয়াও এর বড় শক্তি।

২০২৬ সালের জুনে প্রকাশিত এক ব্লগ পোস্টে গুগল জানায়, জেটস্ট্রিম ৩ পরীক্ষায় ক্রোমের স্কোর ছিল ৪৬৯, যা আগের তুলনায় ১০ শতাংশ বেশি। এ পরীক্ষায় জাভাস্ক্রিপ্ট ও ওয়েবঅ্যাসেম্বলি চালানোর সক্ষমতা পরিমাপ করা হয়। অন্যদিকে, স্পিডোমিটার ৩.১ পরীক্ষায় ক্রোম ৬১ স্কোর করেছে, যা আগের তুলনায় ৫ শতাংশ বেশি। এ পরীক্ষায় ওয়েব অ্যাপের সাড়া দেওয়ার গতি যাচাই করা হয়।

এ ছাড়া অনেক অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই ক্রোম ইনস্টল করা থাকে। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আইওএস, আইপ্যাডওএস ও ক্রোমওএসেও ব্রাউজারটি ব্যবহার করা যায়।

একাধিক ডিভাইসে বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড ও এক্সটেনশন সমন্বয়ের সুবিধাও রয়েছে ক্রোমে। এর বড় এক্সটেনশন সংগ্রহশালা ব্যবহারকারীদের কাজের ধরন অনুযায়ী ব্রাউজারের কার্যকারিতা বাড়ানোর সুযোগ দেয়। উৎপাদনশীলতা, সৃজনশীলতা, গোপনীয়তা ও নিরাপত্তা - নানা প্রয়োজনে এসব এক্সটেনশন কাজে লাগে।

সব মিলিয়ে ম্যাকবুক ব্যবহারকারীদের জন্য ব্যাটারি ব্যাকআপ ও গোপনীয়তার বিষয়টি সাফারিকে বিবেচনায় নেওয়ার কারণ হতে পারে। তবে বিভিন্ন ডিভাইসে ব্যবহার, সমন্বয় সুবিধা ও এক্সটেনশনের কারণে ক্রোমের জনপ্রিয়তা এখনো উল্লেখযোগ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সাফারি ব্যবহারে মিলবে বেশি ব্যাটারি ব্যাকআপ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত