সংবাদ

যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ
ছবি : সংবাদ

​“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌বিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বাইসাইকেল র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারে গিয়ে শেষ হয়।

​পরে ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি এম.এ. জব্বার, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং যুব উন্নয়ন কার্যালয়ের নাফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, “যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী হওয়া অত্যন্ত জরুরি। সরকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থানের লক্ষে ৫ জন সফল যুবকের মাঝে ৫ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। এছাড়া বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সম্পৃক্ত করতে এবং তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষে প্রতি বছর ১ নভেম্বর দেশব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত