একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন অসংখ্য বার্তা আদান-প্রদান হয়। এর মধ্যে জরুরি ঘোষণা খুঁজে পাওয়া, নতুন সদস্যকে আগের আলোচনা সম্পর্কে জানানো কিংবা নিজের নাম উল্লেখ করা মেসেজ শনাক্ত করা - সবকিছু সামলানো কঠিন হয়ে পড়ে। গ্রুপ ব্যবস্থাপনার এসব জটিলতা কমাতে চারটি নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।
নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্ট সময়ের জন্য পিন করে রাখা, নতুন সদস্যের সঙ্গে পুরোনো কথোপকথন ভাগ করা, নিজের মেনশন করা মেসেজ আলাদা করে দেখা এবং নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি অফিস বা বড় পরিসরের গ্রুপ পরিচালনাও সহজ হওয়ার সুযোগ তৈরি হবে।
গ্রুপে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা বা তথ্য চোখের সামনে রাখতে মেসেজ পিন করার ব্যবস্থা রয়েছে। এত দিন পিনের মেয়াদ নির্ধারণ করতে হতো ২৪ ঘণ্টা, ৭ দিন কিংবা ৩০ দিনের মধ্যে। নতুন সুবিধায় সেই সীমাবদ্ধতা থাকছে না। এবার প্রয়োজন অনুযায়ী অনির্দিষ্ট সময়ের জন্যও কোনো বার্তা পিন করে রাখা যাবে।
ফলে গ্রুপের নিয়মাবলি, অনুষ্ঠানের সময়সূচি, সভার তথ্য কিংবা জরুরি ঘোষণা বারবার পিন করার প্রয়োজন হবে না। পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ চারটি মেসেজ পিন করে রাখার সুবিধাও থাকবে।
গ্রুপে নতুন কেউ যুক্ত হলে আগের কথোপকথন সম্পর্কে তার ধারণা থাকে না। ফলে আলোচনার বিষয় বুঝতে তাকে পুরোনো মেসেজ খুঁজতে হয়, অথবা অন্য সদস্যদের কাছ থেকে তথ্য জানতে হয়।
এ সমস্যা কমাতে চ্যাট হিস্ট্রি শেয়ার করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে নতুন সদস্যকে গ্রুপের আগের কিছু মেসেজ দেখানো যাবে। এজন্য গ্রুপে যুক্ত হওয়া ব্যক্তির নামের ওপর ট্যাপ করে চ্যাট হিস্ট্রি শেয়ার করার বিকল্প ব্যবহার করতে হবে।
আগে সদস্য যুক্ত করার সময়ই পুরোনো কথোপকথন শেয়ারের সুযোগ পাওয়া যেত। সে সময় এড়িয়ে গেলে পরে তা ভাগ করে দেওয়া সহজ ছিল না। নতুন ব্যবস্থায় সদস্য যুক্ত হওয়ার পরও এ কাজ করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা মেসেজের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষা বজায় থাকবে।
বড় গ্রুপে নিয়মিত মেসেজ আসার কারণে কোনো সদস্যকে উদ্দেশ করে পাঠানো বার্তা সহজেই আড়ালে পড়ে যেতে পারে। বিশেষ করে কাজের গ্রুপে নিজের নাম উল্লেখ করে দেওয়া নির্দেশনা বা প্রশ্ন চোখ এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।
এ ধরনের বার্তা খুঁজে পেতে নতুন মেনশনভিত্তিক ফিল্টার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এর সাহায্যে গ্রুপের যেসব মেসেজে নির্দিষ্ট কোনো সদস্যকে মেনশন করা হয়েছে, সেগুলো আলাদাভাবে দেখা যাবে। ফলে পুরো কথোপকথন স্ক্রল না করেই নিজের নাম উল্লেখ করা বার্তা খুঁজে পাওয়া সম্ভব হবে।
স্ট্যাটাস শেয়ারের ক্ষেত্রেও নতুন সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ স্ট্যাটাস সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের সঙ্গে নিজেদের ছবি, ভিডিও বা আপডেট ভাগ করে নিতে পারবেন।
বর্তমানে স্ট্যাটাস প্রকাশ করলে তা ব্যবহারকারীর নির্ধারিত গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিতদের কাছে পৌঁছায়। নতুন সুবিধায় সব কনট্যাক্টের সঙ্গে শেয়ার না করে পছন্দের একটি গ্রুপের মধ্যেই স্ট্যাটাস সীমাবদ্ধ রাখা যাবে।
সাধারণ স্ট্যাটাসের মতোই গ্রুপে শেয়ার করা আপডেট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। গ্রুপের অন্য সদস্যরা তাতে প্রতিক্রিয়া জানাতে পারবেন, পাশাপাশি নিজেদের স্ট্যাটাসও প্রকাশ করতে পারবেন।
চারটি ফিচার চালু হলে গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, নতুন সদস্যকে আলোচনার সঙ্গে পরিচিত করা এবং প্রয়োজনীয় বার্তা খুঁজে পাওয়ার কাজ সহজ হবে। বন্ধু-পরিবারের গ্রুপের পাশাপাশি অফিস বা বড় সদস্যসংখ্যার গ্রুপেও এসব সুবিধা কাজে আসতে পারে।
তবে নতুন ফিচারগুলো সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপের পর্যায়ক্রমিক রোলআউটের ওপর নির্ভর করবে কোন ব্যবহারকারী কখন সুবিধাগুলো পাবেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন