সংবাদ

জামায়াত ও এনসিপি রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে : রাশেদ খাঁন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

জামায়াত ও এনসিপি রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে : রাশেদ খাঁন
ছবি : সংবাদ

বিএনপি সরকারকে জামায়াত ও এনসিপি অসহযোগিতা করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বিএনপি সরকারকে দুটি অপশক্তির অপতৎপরতা মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। এর একটি হলো পতিত আওয়ামী শক্তি, আর অন্যটি হলো বর্তমান বিরোধী দল। তারা এক হয়ে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই আমাদের সংহতি রয়েছে। তবে এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা চলছে, তার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা যে দাবি নিয়ে লংমার্চ করছেন, সেই দাবিগুলো ইতোমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। তার এই বক্তব্যের পরপরই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য পোশাকশিল্পে আগুন দেওয়া হচ্ছে।”

আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে জামায়াত ও এনসিপিকে রাজপথে নামার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, “সরকারের সঙ্গে জনগণ রয়েছে এবং জাতীয়তাবাদী শক্তি রাজপথে সোচ্চার রয়েছে। রাজপথ কখনো খালি থাকে না, কেউ না কেউ তা দখলে নেয়। জামায়াত ও এনসিপিকে বলব, আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিতে আপনারাও মাঠে নামুন। কিন্তু আপনারা যদি মনে করেন বিএনপি সরকার ব্যর্থ হলে আপনারা ক্ষমতায় আসবেন, তবে জেনে রাখুন–সেই সক্ষমতা বা সাংগঠনিক দক্ষতা আপনাদের নেই। ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু এখন নেই।”

‘আমার দেশ’ পত্রিকা ফাড়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে তারা বিভিন্ন ন্যারেটিভ ছড়াতে শুরু করে। এটি এখন জামায়াতের মুখপত্র ও প্রোপাগান্ডা হাউজে পরিণত হয়েছে। তারা যে মিথ্যা ন্যারেটিভ ও ট্যাগিং তৈরি করছে, আমি মূলত সেই অসত্য ও প্রোপাগান্ডাকেই ছিঁড়ে ফেলেছি।”

তিনি আরও দাবি করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন–এমন তথ্য তিনি সামনে এনেছেন। তথ্য ভুল হলে তার বিরুদ্ধে মানহানির মামলা করার চ্যালেঞ্জও দেন তিনি।

গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, “দেশে বর্তমানে জ্বালানি ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। সরকার বিকল্প উপায়ে এটি মোকাবিলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন কোনো গ্যাসকূপ বা গ্যাসের অনুসন্ধান চালানো হয়নি। সিন্ডিকেটগুলো সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এই সমস্যার সমাধান হলে সরকার মূল্য পুনর্বিবেচনা করবে।”

জানাজায় কালীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জামায়াত ও এনসিপি রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে : রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত