সংবাদ

এআই দিয়ে বর্জ্য পুনর্ব্যবহারের প্ল্যাটফর্ম, চ্যাম্পিয়ন ‘নতুন আলো’

মোহাম্মদ কাওছার উদ্দীন
মোহাম্মদ কাওছার উদ্দীন
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

এআই দিয়ে বর্জ্য পুনর্ব্যবহারের প্ল্যাটফর্ম, চ্যাম্পিয়ন ‘নতুন আলো’
এআইইউবি ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবেশ সুরক্ষায় নতুন নতুন প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরি করেছেন দেশের তরুণরা। এমনই একটি উদ্যোগ ‘হ্যাক ফর হিউম্যানিটি: হ্যাক টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) দল ‘নতুন আলো’।

সম্প্রতি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপের ১২টি দল পরিবেশ সুরক্ষায় নিজেদের তৈরি সফটওয়্যার ও এআইভিত্তিক প্রযুক্তি উপস্থাপন করে।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে নিউরোফ্লাইট ল্যাবের প্রকল্প ‘জলরেখা: দ্য ওয়াটার লাইন’। দ্বিতীয় রানারআপ হয়েছে এআইইউবির দল ‘সোশ্যাল ক্যাটালিস্ট’। তাদের প্রকল্প ‘রিরুট অ্যাগ্রো’ পচনশীল সবজির বাজারজাতকরণে এআইভিত্তিক বাজার ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে তৈরি।

আয়োজকেরা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন দ্য এআই কালেকটিভের বৈশ্বিক উদ্যোগ ‘হ্যাক ফর হিউম্যানিটি’র অংশ হিসেবে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২০২৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে বিশ্বের ৫০টির বেশি দেশে সংগঠনটির ১৩০টি চ্যাপ্টারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি দেশের স্থানীয় সমস্যা চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ পর্বে প্রাথমিকভাবে ১৭৯টি দল নিবন্ধন করে। সেখান থেকে বাছাই করা ৩০টি দল শিল্প খাতের বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের পরামর্শে নিজেদের প্রকল্পের কার্যকর নমুনা তৈরি করে। পরে ১২টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। 

চূড়ান্ত পর্বে নয় সদস্যের বিচারক প্যানেল প্রকল্পগুলো মূল্যায়ন করে। প্রধান বিচারক ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন। বিচারকদের মধ্যে ছিলেন ব্র্যাক আইটি সার্ভিসেসের প্রধান প্রযুক্তি উপদেষ্টা শাহ আলী নেওয়াজ টপু, বিটস্পিয়ারহেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাদি চৌধুরী, জাহাঙ্গীরনগর বিগমযবিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক রেজাউল রনি, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (আইসিটি) মোহাম্মদ ইয়াসবীর চৌধুরী এবং ব্রেইন স্টেশন ২৩-এর লিড সফটওয়্যার প্রকৌশলী (এআই/এমএল) মো. আরিফ ইস্তিয়াক সানি। এ ছাড়া এআইইউবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুই শিক্ষক তানভীর আহমেদ ও রিফাত মাহমুদ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ। তিনি বলেন, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

স্বাস্থ্যসেবা খাতে এআই ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতে প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের এগিয়ে আসা উচিত। এ ধরনের উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এআইইউবির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী ডিন অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান, সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার, এআইইউবির কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফিরোজ মৃধা, আন্তর্জাতিক ডিজিটাল রূপান্তর বিশেষজ্ঞ মো. আরফে এলাহী মানিক এবং লুজলিকাপলড টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ এম জাহিদুর রহমান।

প্রতিযোগিতাটি আয়োজন করে দ্য এআই কালেকটিভ বাংলাদেশ চ্যাপ্টার। এর চ্যাপ্টার লিড মোহাম্মদ আসিফ। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষক, উদ্যোক্তা, প্রযুক্তি নির্মাতা ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে কাজ করে সংগঠনটি। আয়োজনে সহযোগিতা করেছে ব্রেইন স্টেশন ২৩, ব্র্যাক আইটি সার্ভিসেস, লুজলিকাপলড টেকনোলজি, প্রাইম নাও, বিটস্পিয়ারহেড ও কমিউনিটি পার্টনার ফারহানাস ব্রেইনস্টেশন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

এআই দিয়ে বর্জ্য পুনর্ব্যবহারের প্ল্যাটফর্ম, চ্যাম্পিয়ন ‘নতুন আলো’

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত