সংবাদ

সংসদ ভবন ঘিরে নিরাপত্তা বলয়, বাংলামোটর থেকে ফার্মগেট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

সংসদ ভবন ঘিরে নিরাপত্তা বলয়, বাংলামোটর থেকে ফার্মগেট
সংসদ ভবন এলাকা। পাখির চোখে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে। এই অধিবেশন যাতে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য রাজধানীর জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় এক কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিরাপত্তার স্বার্থে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবনের আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে:

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং।

বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা।

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট।

মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের সংযোগস্থল।

রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং।

ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত।

এছাড়া জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এসব এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় পদার্থ বহনও নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশের এই কঠোর পদক্ষেপের ফলে সংসদ ভবন এলাকায় আগামী কয়েকদিন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ করা যাবে না। এই সময়ে চলাচলকারীদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সংসদ ভবন ঘিরে নিরাপত্তা বলয়, বাংলামোটর থেকে ফার্মগেট

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত