প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে সংযত আচরণ প্রত্যাশিত।
শনিবার (১ নভেম্বর) সম্পাদক পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তার ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়। সম্পাদক পরিষদ মনে করে, সংবাদ বা সম্পাদকীয় ভিন্নতার সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার হলেও মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির পক্ষ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় বিবৃতিতে। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট সবাইকে উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার অনুরোধও জানিয়েছে সংগঠনটি।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন