সংবাদ

নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাইলেন শাহজালাল রুমি


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাইলেন শাহজালাল রুমি
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রতিবাদের জেরে ব্যাপক আলোচনায় আসা শাহজালাল রুমি এবার একটি নতুন ভিডিও বার্তা প্রচার করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি তুলেছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি নিজের ফেসবুক আইডি থেকে এই নতুন ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে সাধারণ নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, কোনো একটি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করছেন শাহজালাল রুমি। আলোচনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শাহজালাল রুমি ক্ষিপ্ত হয়ে এক থাপ্পড় দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হতে দেখা যায়।

ভিডিও পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে শাহজালাল রুমি নিজের অবস্থান পরিষ্কার করে লিখেছেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করতে চাই না। আমি চাই, কোনো প্রতিষ্ঠানের আড়ালে যেন অন্যায় চাপা না পড়ে। আমি চাই, আমাদের সন্তানরা নিরাপদ থাকুক, আমাদের মেয়েরা নিরাপদ থাকুক। কোনো অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাইলেন শাহজালাল রুমি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রতিবাদের জেরে ব্যাপক আলোচনায় আসা শাহজালাল রুমি এবার একটি নতুন ভিডিও বার্তা প্রচার করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি তুলেছেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি নিজের ফেসবুক আইডি থেকে এই নতুন ভিডিওটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে সাধারণ নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, কোনো একটি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করছেন শাহজালাল রুমি। আলোচনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শাহজালাল রুমি ক্ষিপ্ত হয়ে এক থাপ্পড় দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হতে দেখা যায়।

ভিডিও পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে শাহজালাল রুমি নিজের অবস্থান পরিষ্কার করে লিখেছেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করতে চাই না। আমি চাই, কোনো প্রতিষ্ঠানের আড়ালে যেন অন্যায় চাপা না পড়ে। আমি চাই, আমাদের সন্তানরা নিরাপদ থাকুক, আমাদের মেয়েরা নিরাপদ থাকুক। কোনো অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত