সংবাদ

‘তারেক’ হয়ে গেলেন ‘শেখ হাসিনা’, বিব্রত জাপানি মন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

‘তারেক’ হয়ে গেলেন ‘শেখ হাসিনা’, বিব্রত জাপানি মন্ত্রী
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর অটো-অনুবাদ ফিচারের ভুলে বড় ধরনের কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া।

বাংলাদেশে সফররত রিয়োসেই আকাজাওয়া গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের ছবিসহ তিনি জাপানি ভাষায় একটি পোস্ট শেয়ার করেন। যেখানে স্পষ্টভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ ছিল।

কিন্তু এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ ফিচার সেই পোস্টটির ইংরেজি সংস্করণে তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বসিয়ে দেয়।

শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে জাপানি মন্ত্রী বলেন, ‘এটি আসলে অত্যন্ত গুরুতর বিষয়। এই ভুলের কারণে বাংলাদেশের মানুষের মনে এমন ভুল ধারণা তৈরি হতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী হয়তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামই জানেন না!’

জাপানি মন্ত্রী জানান, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও দু’বার এক্স-এর অনুবাদের কারণে তিনি এমন বিপাকে পড়েছেন।

মন্ত্রী জানান, প্রথমে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের পোস্টটি অনূদিত হয়ে কাতারের জ্বালানি মন্ত্রীর নাম দেখিয়েছিল। এরপর দ্বিতীয় দফায় মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠকের পোস্টে অনুবাদের সময় ভুল নাম উঠে আসে।

এভাবে তিন-তিনবার একই ভুলের মুখোমুখি হয়ে দ্রুত প্ল্যাটফর্মটির অনুবাদ ফিচারটি সংশোধন ও পর্যালোচনা করার জোর দাবি জানান মন্ত্রী আকাজাওয়া।

তবে এ বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলেও এক্স-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: কুয়েত টাইমস 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

‘তারেক’ হয়ে গেলেন ‘শেখ হাসিনা’, বিব্রত জাপানি মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত