সুন্দরবনের দুবলারচরের সমুদ্র স্রোতে ভেসে যাওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদকে (২৬) নিখোঁজের দুদিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে দুবলার আলোরকোল সাগরতীর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড ও বনরক্ষীরা।
নিহত পর্যটক রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার রবিউল ইসলাম জানান, রিয়াজ তার ১০ জন বন্ধুকে নিয়ে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে একটি বোটে করে শুক্রবার দুপুর দুইটার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে পৌঁছান। পরে আলোরকোল সমুদ্র সৈকতে গোসলে নামলে সাগরের প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর থেকেই সুন্দরবনের নদী, খাল ও সাগরে তল্লাশি চালানো হচ্ছিল।
জেলেপল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, নিখোঁজ পর্যটকের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা ইতোমধ্যে সুন্দরবনের পথে রওনা হয়েছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন এবং এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রেস ব্রিফিং করা হবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন