সংবাদ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন


প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
ছবি : সংবাদ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভটির নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। ততক্ষণে আগুনের তাপে ও শিখায় স্মৃতিস্তম্ভের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন।

রোববার সকালে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভটির নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। ততক্ষণে আগুনের তাপে ও শিখায় স্মৃতিস্তম্ভের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন।

রোববার সকালে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত