সংবাদ

তাহেরীর বক্তব্য ঘিরে নরসিংদীতে উত্তেজনা

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

তাহেরীর বক্তব্য ঘিরে নরসিংদীতে উত্তেজনা
ছবি : সংবাদ

ইসলামিক স্কলার ও সুন্নি নেতা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার হেফাজতে ইসলামের সভাপতি ও জামিয়া আমানিয়া রহমতপুর মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতি আনোয়ার হোসাইন চিশতী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মুফতি আনোয়ার হোসাইন চিশতী বলেন, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময়ে একজন নিহতসহ প্রায় ৫০ জন আহত এবং ২০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার পর থেকেই রায়পুরা ও বেলাব উপজেলায় আত-তাহেরীর মাহফিল নিষিদ্ধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, গত ৫ নভেম্বর বেলাব উপজেলার নারায়ণপুর কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার উদ্যোগে একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু উক্ত আয়োজনকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন আত-তাহেরীর অনুসারীরা তাকে প্রধান বক্তা ঘোষণা করে আলাদাভাবে মাহফিলের আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান, যা স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত-তাহেরীর মাহফিলে অংশ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলে হেফাজতের পক্ষ থেকে তাদের পূর্বনির্ধারিত মাহফিল প্রত্যাহার করে নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে আত-তাহেরী ও তার অনুসারীরা আলাদা মাহফিলের আয়োজন করে তাকে নিয়ে আসেন এবং সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার ও সংগঠনের নেতৃবৃন্দকে অপমান করেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার হোসাইন চিশতী প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং তার সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করার দাবি জানান তিনি। দাবি মানা না হলে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে কঠোর সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে চালানো মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কাউছার আহমেদ, মুফতি ওলিউল্লাহ, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আল-আমিন, মাওলানা আব্দুল্লাহ বিন বশির ও আশরাফ সাকি প্রমুখ স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তাহেরীর বক্তব্য ঘিরে নরসিংদীতে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত