সংবাদ

‘আওয়ামী লীগ ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছিল’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

‘আওয়ামী লীগ ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছিল’

দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা এদেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রার নতুন সূচনা করেছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিকালের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

তিনি স্পষ্ট করে বলেন, বিগত সরকারের আমলে ডামি নির্বাচন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলেও জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন আলো দেখিয়েছে। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

জাতীয় সংসদের প্রতি জনগণের ব্যাপক প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার আরও বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। তিনি সংসদ সদস্যদের দায়িত্ব পালনে আইন ও বিধির প্রতি অনুগত থাকার আহ্বান জানান।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংগঠিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার জাতীয় সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। তিনি মহান আল্লাহর কাছে বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক এবং সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘আওয়ামী লীগ ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছিল’

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত