সংবাদ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
ছবি: সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াছ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে তারা সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি নীল রঙের বাজাজ আরটিআর মডেলের মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে চলন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই রাসেল নিহত হন।

নিহত রাসেলের বাবা ইলিয়াছ হোসেন জানান, তার ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে সন্তোষপুর তেলপাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সারারাত তার ফোনে কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি। ভোরে খবর পান যে তার ছেলে দুর্ঘটনাজনিত কারণে মারা গেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সন্তোষপুর ইকোপার্কের নিকট দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ পাঠিয়ে মৃত্যুসনদ সংগ্রহ সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত