সংবাদ

নারায়ণগঞ্জে থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন


প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

নারায়ণগঞ্জে থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন
ছবি: সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে চালক ও তার সহকারী তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের সামান্য অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। 

এই অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে ওই রাতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নারায়ণগঞ্জে থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে চালক ও তার সহকারী তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের সামান্য অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। 

এই অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে ওই রাতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত