সংবাদ

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬

প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬
ছবি: সংবাদ

কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মোগলবাসা কেকতিরপাড় গ্রামে অটোচালক জাহিদ হাসান বশিরকে প্রধান আসামি আসাদুজ্জামান ও তার পরিবারের লোকজন নিজ বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

বাদীপক্ষের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে কেবল ১ নম্বর আসামিকে রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষ দাবি করেন, ঘটনার মূল স্থান ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে বশিরকে হত্যা করা হয়। প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সংশ্লিষ্টতা এড়াতে বন্ধুদের নাম ব্যবহার করেছেন বলে তাঁদের আশঙ্কা।

আবেদনে আরও উল্লেখ করা হয়, নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির পরকীয়ার সম্পর্ক ছিল। এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সালিস-বৈঠক হয়েছিল। এসব বিষয় যথাযথভাবে তদন্তে না আসায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করছে পরিবার।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোসা. আয়েশা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান, আল-আমীন মিয়া প্রমুখ। এ সময় মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত