সংবাদ

চাকচিক্যের আড়ালে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বঞ্চনা

জাহেদ সেলিম
জাহেদ সেলিম
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

চাকচিক্যের আড়ালে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বঞ্চনা

প্রতিবছর জলবায়ু সম্মেলন আসে। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নেতারা এক জায়গায় বসেন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে কথা বলেন, কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেন, নতুন নতুন তহবিল গঠনের ঘোষণা আসে। কোথাও বলা হয়, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। কোথাও উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করা হয়। আবার কোথাও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস মেলে। সম্মেলন শেষে নেতারা দেশে ফেরেন। কিন্তু যাদের জন্য এত আয়োজন, সেই জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর বাস্তবতায় কতটা পরিবর্তন আসে?

প্রশ্নটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই জলবায়ু আলোচনার কেন্দ্রে রয়েছে অর্থায়ন, ন্যায়বিচার ও দায়বদ্ধতার বিষয়গুলো। কিন্তু একের পর এক সম্মেলন, ঘোষণা ও প্রতিশ্রুতির পরও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংকট কাটছে না। বরং অনেক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে গিয়ে তাদের অর্থনৈতিক চাপ আরও বাড়ছে। বাংলাদেশ তার অন্যতম উদাহরণ।

এবারও তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রত্যাশা অনেক। তবে এবারের প্রত্যাশার কেন্দ্রে শুধু অর্থায়নের পরিমাণ বাড়ানো নয়, বরং অর্থের ধরন পরিবর্তনের দাবিও রয়েছে। বাংলাদেশ চাইছে, জলবায়ু মোকাবিলার অর্থায়ন যেন নতুন করে ঋণের বোঝা তৈরি না করে। অনুদান এবং সহজ শর্তের অর্থায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াক উন্নত বিশ্ব।

প্রশ্ন হচ্ছে, জলবায়ু সংকট তৈরিতে যাদের দায় সবচেয়ে বেশি, তাদের পরিবর্তে কেন এর মূল্য দিতে হবে বাংলাদেশসহ স্বল্প কার্বন নিঃসরণকারী দেশগুলোকে? জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহায়তা নিতে গিয়ে কেন তাদের ঋণগ্রস্ত হতে হবে? কপ-৩১-এ বাংলাদেশের দাবির গুরুত্ব বুঝতে হলে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি।

সংকটের দায় একদিকে, ক্ষতির বোঝা অন্যদিকে

জলবায়ু পরিবর্তন কোনো একটি দেশ বা অঞ্চলের তৈরি সংকট নয়। শিল্পবিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, শিল্পকারখানার সম্প্রসারণ, বন উজাড় এবং অতিরিক্ত কার্বন নিঃসরণের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে উন্নত দেশগুলোর ঐতিহাসিক ভূমিকা সবচেয়ে বড়। দীর্ঘদিন ধরে তাদের অর্থনীতি গড়ে উঠেছে কয়লা, তেল ও গ্যাসনির্ভর শিল্পায়নের ওপর। সেই শিল্পায়ন তাদের সমৃদ্ধ করেছে, অর্থনৈতিক শক্তি দিয়েছে। কিন্তু এর পরিবেশগত মূল্য এখন বহন করতে হচ্ছে এমন দেশগুলোকে, যাদের বৈশ্বিক কার্বন নিঃসরণে অবদান তুলনামূলকভাবে খুবই কম।

বাংলাদেশের বাস্তবতা এর স্পষ্ট উদাহরণ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় সামান্য হলেও এর প্রভাব দেশটির ওপর বহুমাত্রিক। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। কৃষিজমি হারাচ্ছেন মানুষ, নিরাপদ পানির সংকট বাড়ছে, ঘরবাড়ি হারিয়ে  বাস্তুচ্যুত হচ্ছেন অনেকে। এসব ক্ষতি শুধু পরিবেশগত নয় - এর সঙ্গে জড়িয়ে রয়েছে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন।

একটি ঘূর্ণিঝড়ের পর উপকূলের মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে হয়। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন কমে গেলে বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হয়। নদীভাঙনে বসতভিটা হারানো মানুষকে নতুন করে জীবন শুরু করতে হয়। এসবের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন বিপুল অর্থ। অথচ বাংলাদেশের মতো দেশের উন্নয়ন বাজেটের বড় একটি অংশ এমনিতেই অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে ব্যয় করতে হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে বাড়তি অর্থ ব্যয় করতে গিয়ে উন্নয়নের অন্যান্য ক্ষেত্রেও চাপ তৈরি হচ্ছে।

এখানেই জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নটি সামনে আসে। যারা সংকট তৈরিতে বেশি ভূমিকা রেখেছে, তাদের দায়িত্বও বেশি হওয়া উচিত। আর যারা সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের সহায়তা পাওয়া উচিত অধিকার হিসেবে। এটি কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়।

অর্থায়নে কেন ঋণের ফাঁদ?

জলবায়ু সম্মেলনগুলোতে অর্থায়নের প্রতিশ্রুতি নতুন কিছু নয়। উন্নত দেশগুলো বহু বছর ধরে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ সহায়তার কথা বলে আসছে। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তব অর্থপ্রাপ্তির মধ্যে ব্যবধান থেকেই যাচ্ছে। তার ওপর যে অর্থ পাওয়া যাচ্ছে, তার বড় অংশই অনুদান নয়, ঋণ।

বাংলাদেশের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের চিত্র এ ক্ষেত্রে বিশেষভাবে উদ্বেগজনক। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের প্রায় ৯০ শতাংশই ঋণ। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি এক ডলার অনুদানের বিপরীতে বাংলাদেশ ঋণ পেয়েছে প্রায় ৯ ডলার। অথচ স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে এ অনুপাত গড়ে ১ দশমিক ৫৩ ডলার। অর্থাৎ স্বল্পোন্নত দেশগুলোর গড়ের তুলনায় বাংলাদেশে ঋণনির্ভর অর্থায়নের হার প্রায় ছয় গুণ বেশি।

এ পরিসংখ্যান শুধু অর্থায়নের ধরন সম্পর্কে একটি ধারণা দেয় না, বরং জলবায়ু সহায়তার কাঠামোগত সমস্যাও সামনে আনে। যে দেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে সেই ক্ষতি সামলানোর জন্য আবার ঋণ নিতে হচ্ছে। পরবর্তী সময়ে সেই ঋণের সুদ ও আসল পরিশোধের দায়িত্বও নিতে হচ্ছে জনগণকে।

প্রশ্ন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত একটি দেশের কাছে ঋণ দেওয়াকে কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা বলা যায়? একটি দেশ যদি ঘূর্ণিঝড়, বন্যা কিংবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়ে, তাহলে সেই ক্ষতি মোকাবিলায় তাকে কেন আরও ঋণগ্রস্ত হতে হবে?

জলবায়ুর ধাক্কা উপকূলে।

বিশেষ করে অভিযোজন প্রকল্পের ক্ষেত্রে ঋণনির্ভরতা বড় সমস্যা তৈরি করতে পারে। বড় সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রি করে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু উপকূলীয় এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, কৃষকের সেচসুবিধা, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কিংবা ক্ষুদ্র ও গ্রামীণ প্রকল্প থেকে সব সময় সরাসরি আর্থিক আয় আসে না। এসব প্রকল্পের মূল সুফল অর্থনৈতিক মুনাফা নয়, মানুষের জীবন ও জীবিকা রক্ষা।

ফলে এসব প্রকল্পে দীর্ঘমেয়াদি ঋণ চাপিয়ে দিলে বিনিয়োগের আগ্রহ কমতে পারে। সবচেয়ে বেশি প্রয়োজন যেসব মানুষের, তাদের কাছেই সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে।

নবায়নযোগ্য জ্বালানিতে বড় ঘাটতি, প্রতিশ্রুতির বাস্তবায়ন কোথায়?

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। কিন্তু এ ক্ষেত্রেও বাংলাদেশের অর্থায়ন পরিস্থিতি আশাব্যঞ্জক নয়।

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বছরে প্রায় ১৫৪ কোটি ডলার প্রয়োজন। অথচ এ খাতে বছরে অর্থায়ন পাওয়া যাচ্ছে মাত্র ১৯ কোটি ডলারের মতো। অর্থাৎ প্রয়োজনের মাত্র ১৩ শতাংশ অর্থ পাওয়া যাচ্ছে। প্রতিবছর ঘাটতি থাকছে প্রায় ১৩৫ কোটি ডলার।

২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বিশ্লেষণেও ঋণনির্ভরতার চিত্র স্পষ্ট। এ সময়ে মোট বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ এসেছে ঋণ হিসেবে। অনুদানের পরিমাণ মাত্র ৭ শতাংশ। বাকি ২ দশমিক ৬ শতাংশ এসেছে ঋণ ও মালিকানা বিনিয়োগের সমন্বয়ে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থ ছাড়ের ধীরগতি। অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া আর প্রকল্পের হাতে অর্থ পৌঁছানো এক বিষয় নয়। গবেষণায় পাঁচটি বড় বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বছরে সম্ভাব্য ৬৩০ কোটি ডলারের সরকারি অর্থায়নের সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। অথচ ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিশ্রুত অর্থের পরিমাণ প্রায় ৮২ কোটি ডলার।

এটি সম্ভাব্য অর্থায়ন সক্ষমতা ও ঘোষিত প্রতিশ্রুতির তুলনা, প্রকৃত অর্থ ছাড়ের হিসাব নয়। তবে বিশ্বব্যাংকের নথিতে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতার উদাহরণও রয়েছে। একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প অনুমোদনের পাঁচ বছর পরও বরাদ্দের মাত্র ১২ শতাংশ অর্থ প্রকল্পে পৌঁছেছিল।

অর্থাৎ অর্থের অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে অর্থ পাওয়ার জটিলতা ও দীর্ঘসূত্রতা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কিন্তু প্রকল্প অনুমোদন কিংবা অর্থ ছাড়ের জন্য অপেক্ষা করে না। একটি উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়লে মানুষকে এখনই নিরাপদ পানির ব্যবস্থা করতে হয়। বন্যায় ঘরবাড়ি হারালে পুনর্বাসনের প্রয়োজন হয় এখনই। অথচ আন্তর্জাতিক অর্থায়নের প্রক্রিয়ায় বছরের পর বছর চলে যায়।

কপের আলোচনায় বাস্তবায়নের প্রশ্নটি কেন জরুরি?

জলবায়ু সম্মেলনের ইতিহাসে প্রতিশ্রুতির অভাব নেই। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হচ্ছে, সেই প্রশ্নটি বরাবরই রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাতের পর্যবেক্ষণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এবারের সম্মেলনের গুরুত্ব মূলত বাস্তবায়নের জায়গায়। রাজনৈতিক ও প্রক্রিয়াগত সিদ্ধান্ত অনেক নেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। অর্থায়নের প্রতিশ্রুতির পাশাপাশি তহবিলের কার্যকারিতা মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এই বক্তব্যের মধ্যেই কপ সম্মেলনের একটি বড় সীমাবদ্ধতা উঠে আসে। আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়, তহবিল গঠনের প্রক্রিয়া তৈরি হয়। কিন্তু সেসব সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে যথেষ্ট জবাবদিহি থাকে না।

একটি তহবিল ঘোষণা করলেই জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের উপকার হয় না। সেই তহবিলে পর্যাপ্ত অর্থ থাকতে হবে, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ হতে হবে এবং অর্থ সময়মতো প্রকল্পের কাছে পৌঁছাতে হবে। একই সঙ্গে দেখতে হবে, অর্থায়নের ফলে প্রকৃতপক্ষে কত মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত হচ্ছে।

কপের আলোচনায় প্রায়ই বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, কার্বন নিঃসরণ হ্রাস ও অর্থায়নের বড় লক্ষ্যমাত্রা গুরুত্ব পায়। কিন্তু বাংলাদেশের মতো দেশের কাছে এসব লক্ষ্যের পাশাপাশি প্রতিদিনের বাস্তবতাও সমান গুরুত্বপূর্ণ। উপকূলীয় এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, নদীভাঙন থেকে মানুষের বসতি রক্ষা কিংবা দুর্যোগের পর পুনর্বাসন - এসবের জন্য প্রয়োজন সরাসরি সহায়তা।

বাংলাদেশের এবারের দাবি: ঋণ নয়, অনুদান

কপ-৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হচ্ছে পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং প্রধানত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। পাশাপাশি অভিযোজন খাতে অর্থ বাড়ানো, ক্ষয়ক্ষতি তহবিল থেকে দ্রুত সহায়তা পাওয়া এবং অর্থপ্রাপ্তির আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এ দাবির যৌক্তিকতা রয়েছে। কারণ বাংলাদেশের জলবায়ু সংকটের বড় অংশ এমন ক্ষতির সঙ্গে সম্পর্কিত, যেগুলো থেকে সরাসরি কোনো আর্থিক মুনাফা পাওয়া সম্ভব নয়। একটি গ্রামে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, উপকূলীয় এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন কোনো বাণিজ্যিক বিনিয়োগ নয়। এসব উদ্যোগের সাফল্য মাপতে হয় মানুষের নিরাপত্তা ও জীবনমানের উন্নতি দিয়ে।

তাই এসব ক্ষেত্রে অনুদানভিত্তিক অর্থায়নই সবচেয়ে যৌক্তিক। ঋণ দেওয়া হলে দেশকে শেষ পর্যন্ত সেই অর্থ পরিশোধ করতে হবে। অথচ ক্ষয়ক্ষতির অনেক কিছুই আর্থিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব নয়। হারিয়ে যাওয়া বসতভিটা, নষ্ট হয়ে যাওয়া কৃষিজমি, বাস্তুচ্যুত মানুষের সামাজিক বন্ধন কিংবা কোনো অঞ্চলের ঐতিহ্যগত জীবিকা - এসবের মূল্য শুধু টাকার অঙ্কে নির্ধারণ করা যায় না।

বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হওয়া উচিত ক্ষয়ক্ষতি তহবিলের অর্থপ্রাপ্তি সহজ করা। তহবিল থাকলেও যদি ক্ষতিগ্রস্ত দেশগুলো জটিল আবেদন, দীর্ঘ অনুমোদন এবং কঠিন শর্তের কারণে অর্থ পেতে ব্যর্থ হয়, তাহলে সেই তহবিলের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে।

একই সঙ্গে অভিযোজন অর্থায়ন বাড়ানো জরুরি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব না হলেও আগাম প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন, কৃষিতে নতুন প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে ক্ষতি কমানো সম্ভব।

শুধু বাংলাদেশের নয়, ঝুঁকিতে থাকা বিশ্বের প্রশ্ন

জলবায়ু সংকটের প্রভাব বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। আফ্রিকার খরাপ্রবণ অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার বন্যাপ্রবণ দেশ এবং বিভিন্ন উপকূলীয় জনপদ একই ধরনের ঝুঁকির মুখে রয়েছে। এসব দেশের অনেকেরই জলবায়ু পরিবর্তন মোকাবিলার আর্থিক সক্ষমতা সীমিত। অথচ ক্ষতির মাত্রা দিন দিন বাড়ছে।

বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের বড় একটি অংশ এমন দেশগুলোতে বসবাস করেন, যেগুলো উচ্চ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন তাদের জীবনে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। কৃষি ও পানির সংকট, অতিরিক্ত তাপপ্রবাহ, বন্যা এবং ঘূর্ণিঝড় মানুষের বসবাসের জায়গা ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলছে। ফলে জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, মানবিক ও সামাজিক সংকটও।

এ বাস্তবতায় উন্নত দেশগুলোর দায়িত্ব আরও বেশি। জলবায়ু অর্থায়নকে দাতব্য সহায়তা হিসেবে দেখার সুযোগ নেই। এটি ঐতিহাসিক দায়, বৈশ্বিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্ন। উন্নত দেশগুলো যে শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে এগিয়েছে, তার পরিবেশগত ক্ষতির বোঝা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত হতে পারে না।

প্রতিশ্রুতির সম্মেলন নয়, চাই জবাবদিহির বাস্তবতা

প্রতিটি কপ সম্মেলনের পর নতুন আশার কথা শোনা যায়। কিন্তু জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মানুষের কাছে আশ্বাসের চেয়ে জরুরি হলো বাস্তব সহায়তা। তারা জানতে চায়, প্রতিশ্রুত অর্থ কবে আসবে, কতটা অনুদান হিসেবে পাওয়া যাবে, কীভাবে তা ব্যবহার করা যাবে এবং সেই অর্থ দিয়ে তাদের জীবনে কী পরিবর্তন আসবে।

বাংলাদেশের জন্য এবারের সম্মেলন তাই শুধু কূটনৈতিক অংশগ্রহণের বিষয় নয়। এটি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কাঠামোতে ন্যায্যতার দাবি জানানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলাদেশকে একদিকে নিজের জাতীয় স্বার্থ তুলে ধরতে হবে, অন্যদিকে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে হবে। কারণ জলবায়ু সংকটের বিরুদ্ধে একক কোনো দেশের পক্ষে লড়াই করা সম্ভব নয়।

তবে বাংলাদেশের নিজেদের প্রস্তুতি ও অর্থ ব্যবহারের সক্ষমতাও বাড়াতে হবে। প্রাপ্ত অর্থের স্বচ্ছতা, প্রকল্পের কার্যকারিতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোন খাতে কত অর্থ প্রয়োজন, কোন জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং কোন প্রকল্পে অর্থ ব্যয় করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে, তার সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। আন্তর্জাতিক অর্থায়নের দাবি যতটা গুরুত্বপূর্ণ, অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করাও ততটাই জরুরি।

সবশেষে প্রশ্নটি আবারও সামনে আসে - যে সংকট তৈরিতে বাংলাদেশের ভূমিকা সামান্য, সেই সংকট মোকাবিলায় বাংলাদেশকে কেন ঋণের বোঝা বইতে হবে? উন্নত বিশ্বের ঐতিহাসিক দায়ের বিপরীতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদান নিশ্চিত করা কি ন্যায়বিচারের ন্যূনতম শর্ত নয়?

জলবায়ুর ধাক্কা জীবন-জীবিকায়।

কপ আসে, কপ যায়। সম্মেলনের মঞ্চে নতুন প্রতিশ্রুতি উচ্চারিত হয়, নতুন তহবিলের কথা বলা হয়। কিন্তু সম্মেলন শেষে বাংলাদেশের উপকূলের মানুষ যদি নিরাপদ পানি না পায়, কৃষক যদি লবণাক্ততার কারণে জমি হারান, নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার যদি ঘর ফিরে না পায়, তাহলে সেই সম্মেলনের সাফল্য কোথায়?

জলবায়ু সম্মেলনের সাফল্য নেতাদের বক্তব্য, ঘোষণাপত্র কিংবা তহবিলের অঙ্ক দিয়ে বিচার করার সময় শেষ হয়ে এসেছে। এখন বিচার করতে হবে বাস্তবায়ন দিয়ে। কত অর্থ প্রতিশ্রুত হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ কত অর্থ পৌঁছেছে। কত প্রকল্প অনুমোদিত হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ কত মানুষের জীবন বদলেছে। আর কত ঋণ দেওয়া হয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ কতটা অনুদান নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের দাবি তাই স্পষ্ট হওয়া উচিত - জলবায়ু পরিবর্তনের দায় যারা বেশি নিয়েছে, দায়িত্বও তাদের বেশি নিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের বোঝা চাপিয়ে নয়, ন্যায্য অনুদান, প্রযুক্তি সহায়তা ও কার্যকর সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াতে হবে। কারণ জলবায়ু ন্যায়বিচার কোনো সম্মেলনের স্লোগান নয়, এটি কোটি কোটি মানুষের বেঁচে থাকার অধিকার।

লেখক: বিশেষ প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চাকচিক্যের আড়ালে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বঞ্চনা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত