সংবাদ

সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু


প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
ছবি: সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোঁড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ও গাছ কাটার শ্রমিক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী আছিয়া আক্তার (৩০) এবং দুই শিশু সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফরিদ হোসেন প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগান থেকে সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী আছিয়া আক্তার জানান, দিনমজুরের কাজ করে কোনো রকমে তাদের সংসার চলত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে এখন দুই সন্তান নিয়ে চরম অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোঁড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ও গাছ কাটার শ্রমিক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী আছিয়া আক্তার (৩০) এবং দুই শিশু সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফরিদ হোসেন প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগান থেকে সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী আছিয়া আক্তার জানান, দিনমজুরের কাজ করে কোনো রকমে তাদের সংসার চলত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে এখন দুই সন্তান নিয়ে চরম অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত