ত্বকের যত্ন নিতে গিয়ে অনেকেই একসঙ্গে নানা প্রসাধনী ব্যবহার করেন, অনুসরণ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন রূপচর্চার কৌশল। কিন্তু ত্বকের ধরন না বুঝে এসব পণ্য ও পদ্ধতি প্রয়োগ করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ত্বক ভালো রাখতে অনেক পণ্যের প্রয়োজন নেই। বরং ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর বা স্কিন ব্যারিয়ার অক্ষত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনজন চর্মরোগ বিশেষজ্ঞ রূপচর্চায় প্রচলিত ১১টি ভুল অভ্যাসের কথা জানিয়েছেন। তাঁদের মতে, এসব অভ্যাস ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট করে লালচেভাব, প্রদাহ ও অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। দীর্ঘদিন চলতে থাকলে অকাল বার্ধক্য, বলিরেখা ও হাইপারপিগমেন্টেশনের মতো সমস্যাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলা প্রয়োজন, সেগুলো হলো:
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন উপকারী। কিন্তু অতিরিক্ত স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করলে ত্বকের প্রতিরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ত্বকে সূক্ষ্ম ফাটল, ব্রণ, সংবেদনশীলতা এবং একজিমা বা রোজাসিয়ার সমস্যা বাড়তে পারে।
নিউইয়র্ক ও নিউ জার্সির চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মারিসা গার্শিকের পরামর্শ, মৃদুভাবে সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি এক্সফোলিয়েশন করা উচিত নয়।
দিন শেষে ক্লান্ত থাকলেও রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করা জরুরি। মেকআপের সঙ্গে ত্বকে জমে থাকা ধুলাবালি, ঘাম ও অতিরিক্ত তেল লোমকূপ বন্ধ করে ব্রণ এবং ত্বকের নিষ্প্রাণ ভাব তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোনা গোহারা জানান, মুখ পরিষ্কার না করলে ময়েশ্চারাইজার বা অ্যান্টি-এজিং সিরামের মতো পণ্য ব্যবহারের কার্যকারিতাও ব্যাহত হতে পারে।
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকাল বার্ধক্য, কালো দাগ এবং ত্বকের ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। মেঘলা দিনেও এবং জানালার কাচ ভেদ করেও ইউভিএ রশ্মি ত্বকে পৌঁছাতে পারে। তাই শীত বা অন্য মৌসুমে সানস্ক্রিন বাদ দেওয়ার সুযোগ নেই।
ডা. গোহারার পরামর্শ, সারা বছর প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
অনেকেই মুখে নিয়মিত ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করলেও গলা এবং বুকের ত্বকের কথা ভুলে যান। অথচ এসব স্থানের ত্বকও বয়স ও সূর্যের প্রভাবে পরিবর্তিত হয়।
ক্যালিফোর্নিয়ার চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জ্যানিন লুকের মতে, মুখের পাশাপাশি চোয়ালের নিচ থেকে গলা ও বুকের অংশেও নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এসব জায়গা উপেক্ষা করলে বলিরেখা ও বাদামি ছোপ দেখা দিতে পারে।
ত্বকের যত্নে গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল ও ভিটামিন সি উপকারী উপাদান হিসেবে পরিচিত। তবে একই রাতে একাধিক সক্রিয় উপাদান স্তরে স্তরে ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া, লালচেভাব ও প্রদাহ দেখা দিতে পারে। প্রতিটি উপাদান আলাদাভাবে উপকারী হলেও একসঙ্গে অতিরিক্ত ব্যবহার ত্বকের সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত করতে পারে।
ত্বক তৈলাক্ত বলে ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ রাখা ঠিক নয়। ডা. গার্শিকের মতে, ত্বকে আর্দ্রতার ঘাটতি তৈরি হলে তা সামাল দিতে ত্বক আরও বেশি তেল উৎপাদন করতে পারে। এতে ব্রণ ও প্রদাহের সমস্যা বাড়তে পারে।
গোসলের পর হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত আর্দ্রতা ধরে রাখার উপাদান এবং সেরামাইড বা স্কোয়ালেনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
ব্রণ চেপে বা নখ দিয়ে খুঁটে ফেলার অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। এতে ব্যাকটেরিয়া ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। পাশাপাশি প্রদাহ, স্থায়ী ক্ষত ও কালো দাগের ঝুঁকি বাড়ে।
ডা. জ্যানিন লুকের মতে, শ্যামলা বা গাঢ় ত্বকে প্রদাহের পর কালো দাগ তৈরির আশঙ্কা বেশি। ব্রণে বারবার হাত দেওয়া ঠেকাতে পিম্পল প্যাচ ব্যবহার করা যেতে পারে।
টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ত্বকের যত্ন নিয়ে নানা পরামর্শ ও নতুন পদ্ধতি ছড়িয়ে পড়ে। কিন্তু ভাইরাল হলেই কোনো পদ্ধতি ত্বকের জন্য নিরাপদ বা কার্যকর হয়ে যায় না। গরুর চর্বি বা বিফ ট্যালো ব্যবহারের মতো প্রবণতাও এ ক্ষেত্রে উদাহরণ।
ডা. গোহারা সতর্ক করেছেন, চিকিৎসক নন এমন কারও পরামর্শে ত্বকে নতুন কোনো উপাদান বা পদ্ধতি পরীক্ষা করা উচিত নয়।
বয়সের সঙ্গে ত্বকের গঠন ও চাহিদায় পরিবর্তন আসে। ডা. গার্শিক জানান, ২০ বা ৩০ বছর বয়সে যে পণ্যগুলো কার্যকর ছিল, ৪০ বছর বয়সে সেগুলো একই ফল নাও দিতে পারে।
কোলাজেন উৎপাদন ও ত্বকের যত্নের প্রয়োজন বিবেচনায় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী রুটিনে অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইড যুক্ত করা যেতে পারে।
ত্বকের রং গাঢ় হলে সূর্যের আলতে ক্ষতি হয় না, এমন ধারণা ঠিক নয়। ডা. লুকের মতে, মেছতা ও কালো দাগের সমস্যা এড়াতে গাঢ় ত্বকেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ত্বকে সাদা আস্তরণ তৈরি না করে সহজে মিশে যায়, এমন সানস্ক্রিন বেছে নেওয়া যেতে পারে।
ত্বকের সুস্থতার সঙ্গে ঘুম ও জীবনযাপনের অভ্যাসের সম্পর্ক রয়েছে। ডা. গোহারার মতে, পর্যাপ্ত রাতের ঘুম কোলাজেন গঠন এবং দিনের ক্ষয়ক্ষতি মেরামতে সহায়তা করে।
অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল পান শরীরে গ্লাইকেশন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এর ফলে কোলাজেন ও ইলাস্টিন ক্ষতিগ্রস্ত হয়ে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ পড়তে পারে। তাই ত্বকের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শের মূল কথা হলো, ত্বকের যত্নে একসঙ্গে অনেক পণ্য ব্যবহার বা প্রতিটি নতুন ট্রেন্ড অনুসরণ করার প্রয়োজন নেই। ত্বকের ধরন বুঝে পরিষ্কার রাখা, আর্দ্রতা বজায় রাখা এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের মতো অভ্যাসই গুরুত্বপূর্ণ। নতুন কোনো সক্রিয় উপাদান ব্যবহারের আগে ত্বকের উপযোগিতা বুঝতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও জরুরি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন