সংবাদ
সংবাদ

পাশের জনকে নয়, মশা আপনাকেই পছন্দ করে কেন?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

পাশের জনকে নয়, মশা আপনাকেই পছন্দ করে কেন?

একই জায়গায় কয়েকজন মানুষ বসে আছেন। কিন্তু মশার আক্রমণ যেন শুধু একজনের ওপর! পাশের ব্যক্তিরা নির্বিঘ্নে সময় কাটালেও একজনকে বারবার মশার কামড় সহ্য করতে হচ্ছে। এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কিন্তু একই পরিবেশে থেকেও কেন কারও প্রতি মশার আকর্ষণ বেশি, আর কারও প্রতি কম?

গবেষণা বলছে, এর পেছনে মানুষের শরীরের গন্ধ, ত্বকের রাসায়নিক উপাদান এবং সেখানে বসবাসকারী ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে। তবে সব প্রজাতির মশা একই ধরনের গন্ধে আকৃষ্ট হয় না।

মশার পছন্দ জানতে পরীক্ষা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকেরা ১১৯ জন স্বেচ্ছাসেবীর শরীরের গন্ধ নিয়ে পরীক্ষা করেন। তিন প্রজাতির মশার কাছে কার শরীরের গন্ধ বেশি আকর্ষণীয়, সেটিই ছিল গবেষণার মূল উদ্দেশ্য।

পরীক্ষায় ব্যবহার করা হয় এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিকটাস ও কিউলেক্স কুইঙ্কেফ্যাসিয়াটাস প্রজাতির মশা। এ জন্য বিশেষ একটি যন্ত্রের এক পাশে রাখা হয় মশা এবং অন্য পাশে স্বেচ্ছাসেবীদের হাত। হাতের গন্ধ পাওয়ার সুযোগ থাকলেও মশার কামড়ানোর সুযোগ ছিল না। এরপর পর্যবেক্ষণ করা হয়, কোন ব্যক্তির হাতের গন্ধে মশা বেশি আকৃষ্ট হচ্ছে।

ফলাফলে দেখা যায়, তিন প্রজাতির মশার পছন্দে পার্থক্য রয়েছে। কোনো ব্যক্তির প্রতি একাধিক প্রজাতির মশার আকর্ষণ দেখা গেলেও এমন কাউকে পাওয়া যায়নি, যিনি তিন প্রজাতির কাছেই সবচেয়ে আকর্ষণীয়। অর্থাৎ এক ধরনের মশার কাছে যিনি বেশি আকর্ষণীয়, অন্য প্রজাতির কাছে তিনি একই রকম পছন্দের নাও হতে পারেন।

শরীরের কোন গন্ধে আকৃষ্ট হয় মশা?

মানুষের ত্বক থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক উপাদান শরীরের স্বতন্ত্র গন্ধ তৈরি করে। গবেষকেরা স্বেচ্ছাসেবীদের হাতের চারপাশের বাতাস পরীক্ষা করে এসব উপাদান শনাক্তের চেষ্টা করেন।

এতে দেখা যায়, এডিস ইজিপ্টি ও কিউলেক্স কুইঙ্কেফ্যাসিয়াটাস প্রজাতির মশা তুলনামূলক কম ত্বকের গন্ধযুক্ত ব্যক্তিদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাসের পছন্দ ছিল ভিন্ন। উদ্ভিদের মতো গন্ধ তৈরি করে, এমন ১৩টি রাসায়নিক উপাদানের প্রতি এই প্রজাতির মশার আকর্ষণ দেখা গেছে।

গবেষকদের ধারণা, খাবার খোঁজার পদ্ধতিতে পার্থক্য থাকার কারণে বিভিন্ন প্রজাতির মশার গন্ধ শনাক্তের পছন্দও আলাদা হতে পারে।

ত্বকের ব্যাকটেরিয়া কীভাবে প্রভাব ফেলে?

শরীরের গন্ধ তৈরিতে ত্বকে বসবাসকারী ব্যাকটেরিয়ারও ভূমিকা রয়েছে। এসব ব্যাকটেরিয়া ত্বকের বিভিন্ন উপাদান ভেঙে নানা ধরনের রাসায়নিক তৈরি করে। এর ফলে প্রত্যেক মানুষের শরীরে তৈরি হয় আলাদা বৈশিষ্ট্যের গন্ধ, যা মশার আকর্ষণকে প্রভাবিত করতে পারে।

গবেষণায় স্বেচ্ছাসেবীদের ত্বক থেকে নমুনা সংগ্রহ করে ব্যাকটেরিয়া পরীক্ষা করা হয়। এতে এমন কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে, যেগুলো তিন প্রজাতির মশাকেই আকৃষ্ট করতে পারে।

গবেষণাটির প্রধান গবেষক কেলি মাররেরো ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মশার আচরণ নিয়ে কাজ করেন। তাঁর মতে, ত্বকের ব্যাকটেরিয়া কীভাবে মশার আকর্ষণ তৈরিতে ভূমিকা রাখে, তা আরও বিস্তারিতভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

মশার কামড় ঠেকাতে কাজে লাগবে গবেষণা?

গবেষণার ফলাফল ভবিষ্যতে মশার কামড় প্রতিরোধের নতুন পদ্ধতি তৈরিতে সহায়তা করতে পারে। মানুষের শরীরের গন্ধে থাকা আকর্ষণীয় রাসায়নিক উপাদান শনাক্ত করা গেলে সেগুলোর প্রভাব কমানোর কৌশল বের করা সম্ভব হতে পারে।

একই সঙ্গে নির্দিষ্ট গন্ধ ব্যবহার করে মশাকে মানুষের পরিবর্তে বিশেষ ফাঁদের দিকে আকৃষ্ট করার পদ্ধতিও তৈরি হতে পারে। তবে মানুষের শরীরের গন্ধের রাসায়নিক গঠন বেশ জটিল। মশাকে আকৃষ্ট করে এমন সব উপাদান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আইসায়েন্স সাময়িকীতে। মশার কামড় শুধু অস্বস্তির কারণ নয়, এর মাধ্যমে ডেঙ্গু, জিকা ও অন্যান্য রোগও ছড়াতে পারে। তাই কোন কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন, তা জানা জনস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

নতুন প্রতিরোধপদ্ধতি উদ্ভাবিত না হওয়া পর্যন্ত মশারি ব্যবহার, মশা প্রতিরোধক প্রয়োগ এবং আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো প্রচলিত সতর্কতা মেনে চলাই জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাশের জনকে নয়, মশা আপনাকেই পছন্দ করে কেন?

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত