জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তুরস্কের এই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য জানান। এর আগে তুরস্কের আন্তালিয়ায় ‘পাপিলন জিউগমা রিলাক্সারি’ হোটেলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের মধ্যকার এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূলতা, বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার উচ্চ প্রশংসা করেন তুর্কি ফার্স্ট লেডি।
বৈঠকে এমিনে এরদোয়ান বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এছাড়া প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্য ও পচনশীল পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। তুরস্কের ফার্স্ট লেডি এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশে পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো সম্পর্কে এমিনে এরদোয়ানকে অবহিত করেন।
তুর্কি ফার্স্ট লেডি এসব উদ্যোগের প্রশংসা করে বলেন, জ্বালানি, পাটজাত পণ্য ও নারীর ক্ষমতায়ন খাতে দুই দেশের সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ২০১৭ সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সময় এমিনে এরদোয়ানের বাংলাদেশ সফরের স্মৃতিচারণা করে শামা ওবায়েদ বলেন, তুরস্ক দীর্ঘকাল ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করে যে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
বৈঠক শেষে জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এমিনে এরদোয়ানও ২০১৭ সালের সফরের স্মৃতি স্মরণ করে সুবিধাজনক সময়ে দ্রুত বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এই বৈঠকের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন