তারিখের ঘরে আজ ১১/১১। পাশাপাশি চারটি একের উপস্থিতি মনে করিয়ে দেয় একা থাকার প্রতীকী ধারণা। আর এই বিশেষ তারিখেই চীনে পালিত হয় সিঙ্গেলস ডে। যারা এখনো জীবনসঙ্গী খুঁজে পাননি, কিংবা একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, দিনটি তাদের জন্যই।
তবে সিঙ্গেলস ডে কেবল একা থাকার পরিচয় বহন করে না, এটি নিজের মতো করে জীবন উপভোগ করার উপলক্ষও। পছন্দের খাবার খাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া কিংবা নিজের জন্য কিছু কেনা - সবই হতে পারে দিনটি উদযাপনের অংশ। কারণ, আনন্দের জন্য সব সময় সঙ্গীর প্রয়োজন হয় না।
চারটি এক থেকে উৎসবের শুরু
সিঙ্গেলস ডের সূচনা ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। কথিত আছে, চার অবিবাহিত শিক্ষার্থী একা থাকার আনন্দ উদযাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখে পাশাপাশি থাকা চারটি ১ তাদের ভাবনার সঙ্গে মিলে যায়। প্রথম দিকে দিনটি ‘ব্যাচেলরস ডে’ নামে পরিচিত ছিল। পরে নারী-পুরুষ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এর উদযাপন।
যেভাবে কেনাকাটার উৎসবে রূপ নিল
একসময় ব্যক্তিগত জীবন উদযাপনের এই দিনটি বাণিজ্যিক আয়োজনের অংশ হয়ে ওঠে। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডে উপলক্ষে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করে। এরপর অনলাইন কেনাকাটায় দিনটির জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।
২০১৭ সালে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রির পরিমাণ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সেই আয়োজনের মধ্য দিয়ে সিঙ্গেলস ডে অনলাইন কেনাকাটার বড় উৎসবগুলোর একটি হিসেবে পরিচিতি পায়।
নিজের মতো করে কাটুক বিশেষ দিন
সিঙ্গেলস ডে পালনের জন্য বিশেষ কোনো নিয়ম নেই। চাইলে নিজের পছন্দের রেস্তোরাঁয় খেতে যেতে পারেন, দেখতে পারেন প্রিয় সিনেমা কিংবা কিনতে পারেন অনেক দিন ধরে পছন্দের তালিকায় থাকা কোনো জিনিস।
বন্ধুদের সঙ্গে আড্ডা বা ঘোরাঘুরির পরিকল্পনাও হতে পারে। আবার দিনটি একান্ত নিজের জন্যও রাখা যায়। নিজের অর্জন, দক্ষতা ও ভালো অভ্যাসগুলো নিয়ে একটি তালিকা তৈরি করতে পারেন। এতে নিজের ইতিবাচক দিকগুলো নতুন করে ভাবার সুযোগ মিলবে।
একাকিত্ব আর একা থাকা এক বিষয় নয়। কারও জীবনে সঙ্গী না থাকলেও তার আনন্দ, পছন্দ কিংবা অর্জনের জায়গাগুলো ছোট হয়ে যায় না। তাই ১১/১১-এর এই দিনে নিজের পছন্দকে গুরুত্ব দিন। মনে রাখুন, বিশেষ কারও উপস্থিতি ছাড়াও জীবন হতে পারে আনন্দময় ও পরিপূর্ণ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন